চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধানমন্ডির মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হলো: শাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৫ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকার মধ্যে ধানমন্ডি অন্যতম। এতোদিন সেখানকার মানুষের সিনেমা দেখার জন্য উন্নত পরিবেশ ও সিনেপ্লেক্স ছিল না। আজ (শনিবার) সীমান্ত সম্ভারে চালু হয়েছে ৩টি মাল্টিপ্লেক্স। উদ্বোধন আয়োজনে হাজির হয়ে সেখানে সিনেপ্লেক্স চালু হওয়াকে ইতিবাচকভাবে দেখছেন ঢাকাই সিনেমার সবচেয়ে প্রভাবশালী নায়ক শাকিব খান।

তিনি বলেন, মানুষ এখন হলে গিয়ে ছবি দেখতে চায়। কিন্তু উন্নত সিনেমা হল ও সুন্দর পরিবেশের অভাবে হলে যেতে চায় না। ধানমন্ডির মতো অভিজাত এলাকায় সিনেপ্লেক্স হয়ে খুব ভালো হয়েছে। এরমাধ্যমে ধানমন্ডির মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হলো। পাশপাশি আমরা যারা সিনেমার মানুষ তাদের জন্যও এটা অনেক আনন্দের বিষয়।

শাকিব খান আরও বলেন, সিনেপ্লেক্সে প্রদর্শনের জন্য এখন ভালো ভালো সিনেমা নির্মাণ হচ্ছে। আমার প্রযোজনায় এসকে ফিল্মস থেকে প্রতিটি উৎসব টার্গেট করে ভালো ভালো ছবি নির্মিত হবে৷ ওইসব ছবি সিনেপ্লেক্সের দর্শকরাও গ্রহণ করবেন।

কৃতজ্ঞতা প্রকাশ করে শাকিব খান বলেন, যারা নতুন সিনেপ্লেক্স নির্মাণ করলেন তারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। তাদের এই সিনেপ্লেক্স নির্মাণের উদ্যোগ অব্যাহত থাকুক।

বসুন্ধরা সিটির পর সীমান্ত সম্ভারে ৩টি সিনেপর্দা নিয়ে স্টার সিনেপ্লেক্সের শাখা উদ্বোধন করলো কর্তৃপক্ষ। উদ্বোধনি অনুষ্ঠানে শাকিব খান ছাড়াও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, স্টার সিনেপ্লেক্সের কর্ণধার মাহবুবর রহমান রুহেল, প্রযোজক আবদুল আজিজ, তৌকীর আহমেদ, বিপাশা হায়াত, জয়া আহসান, সাইমন, রোশান, ভাবনা, অনিমেষ আইচ, শরিফুল রাজ, জেফার, সালমান মুক্তাদির প্রমুখ।

ছবি: নাহিয়ান ইমন

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাকিব খানসিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT