চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধাক্কার অপেক্ষায় প্রোটিয়ারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

একে বিশ্বের একনম্বর টেস্ট দল ভারতের বিপক্ষে সিরিজ। তার উপর খেলা কোহলি-রোহিতদের ঘরের মাঠে। তা সত্ত্বেও অবশ্য অস্বস্তিতে ভুগছেন না সাউথ আফ্রিকার ক্রিকেটাররা। ভারতকে সমীহ করলেও লড়াইয়ের বার্তা দিয়ে রাখছেন প্রোটিয়া পেসার ভার্নন ফিল্যান্ডার।

সাউথ আফ্রিকা পেসারের কথায়, ‘বেশকিছু বড় ক্রিকেটারের উপর এই সিরিজে নজর থাকবে। কিন্তু আমাদের কাজটাই হল ভারতের মতো বড় দলকে শুরুতে ধাক্কা দেয়া।’

ঘটনাচক্রে ২ অক্টোবর ভারতের বিরুদ্ধে সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করতে যাচ্ছে প্রোটিয়ারা। সেখানে শুরু থেকেই ঝাঁপিয়ে পড়তে চান রাবাদা- ফিল্যান্ডাররা, ‘আমাদের শুরুটা একটু নড়বড়ে হয়, এটা হয়তো সবার জানা। তাই এবার সবাই শুরু থেকেই ভালো করতে মুখিয়ে আছে। এটা ঠিক, ক্রিকেটারদের উপর ব্যাপক চাপ রয়েছে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে চাপ নিয়েই খেলতে হবে।’

ভারতের বিরুদ্ধে তিন দিনের বৃষ্টিবিঘ্নিত অনুশীলন ম্যাচে ভালো পারফরম্যান্সই করেছে প্রোটিয়ারা। সেঞ্চুরি করেছেন মার্করাম। ফিল্যান্ডার ও স্পিনার কেশব মহারাজ উইকেট পেয়েছেন। সব মিলিয়ে প্রস্তুতি পর্ব তেমন খারাপ হয়নি।

এর আগে টি-টুয়েন্টি সিরিজে ড্র করে তারুণ্যে ভরপুর সাউথ আফ্রিকা। যদিও ফিল্যান্ডার বলছেন, ‘কেমন উইকেট হবে, তার উপর অনেককিছু নির্ভর করছে। আমরা জানি, এটা একটা কঠিন সিরিজ হতে চলেছে। তাই উইকেটে যত সময় কাটানো যাবে, তত ভালো।’

টেস্ট দলে বেশকিছু নতুন মুখ রয়েছে ডু প্লেসিসের দলে। ডেল স্টেইন, হাসিম আমলা, এবি ডি’ভিলিয়ার্সদের মতো ক্রিকেটাররা অবসর নিয়েছেন। সেই চ্যালেঞ্জটা নিতে হবে নতুনদেরই।

Reneta

বুধবার থেকে বিশাখাপত্তমে তিন টেস্টের সিরিজের আগে এবিষয়ে বেশ প্রত্যয়ী ফিল্যান্ডার, ‘আমরা জানি, কাজটা মোটেও সহজ নয়। কিন্তু আমরা চ্যালেঞ্জ নিতে তৈরি। সেজন্যই শুরুতে ধাক্কা দিতে চাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রোটিয়াভারত-সাউথ আফ্রিকা সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT