চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধাওয়া-পাল্টা ধাওয়া ঠেকাতে জিগাতলায় বিজিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

রাজধানীর জিগাতলায় শনিবার বিকালে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একদল যুবকের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ধাওয়া-পাল্টা ধাওয়া ঠেকাতে ওই এলাকায় বিজিবি দায়িত্ব পালন করছে। তবে এখনও থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা ধানমণ্ডি ৩/এ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের দিকে অগ্রসর হলে সেখানে জড়ো হওয়া নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে শিক্ষার্থীরা নিরাপদ দূরত্বে গিয়ে ইট ছোড়া শুরু করে। জবাবে হামলাকারীরাও ইট ছোড়ে। শিক্ষার্থীরা কিছু দূর পিছু হটে বিজিবি গেটের কাছে আসলে কর্তব্যরত প্রায় শতাধিক বিজিবি সদস্য এগিয়ে এসে হামলাকারী যুবকদের নিবৃত্ত করার চেষ্টা করে।

এ ঘটনায় এখন পর্যন্ত উভয় পক্ষের ১০ জনের মতো হতাহতের খবর পাওয়া গেছে, যার মধ্যে তিনজন কার্ডধারি শিক্ষার্থী রয়েছে। এদের সকলেই জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের চারজন সঙ্গীকে তুলে নেওয়া হয়েছে। তাদেরকে ফেরত দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা বিজিবি গেটের দিকে অবস্থান করছে।

শিক্ষার্থীদের সঙ্গে লাঠিধারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার খবর শুনে দুই দলকে নিবৃত করতে ঘটনাস্থলে ছুটে আসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি সবাইকে লাঠি-সোটা ফেলে সংযত থাকার আহ্বান জানান।

বর্তমানে নেতাকর্মীরা ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন সিটি কলেজের দিকে। পুলিশ ও বিজিবি দুই দলের মাঝখানে অবস্থান করছেন।

Reneta

গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে বাসের জন্য অপেক্ষার সময় জাবালে নূর পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী দিয়া ও রাজীব।

ওই সময় কুর্মিটোলা ফ্লাইওভারের কাছে শিক্ষার্থীরা বাসের জন্য ফুটপাতে দাঁড়িয়ে ছিলে। দুটি বাসের রেষারেষিতে একটি বাস শিক্ষার্থীদের উপর উঠে যায়। ঘটনাস্থলেই তারা নিহত হয়।

এ ঘটনার পর ফুঁসে ওঠে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ধীরে ধীরে রাজপথে নামতে থাকে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্র আন্দোলনজাহাঙ্গীর কবির নানকজিগাতলাবিজিবিলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় ক্যালগেরি বাংলা স্কুলের গ্র্যাজুয়েশন সম্পন্ন

জুন ২২, ২০২৬

শ্রীমঙ্গ‌লে ২৭ টি নৃ-গোষ্ঠী‌র ‘হার‌মো‌নি ফেস্টিভ্যাল’ শেষ হ‌লো

জুন ২২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় অগ্রগতি, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রূপরেখা

জুন ২২, ২০২৬

‘ককটেল ২ এর আয় ২ দিনে ৫০ কোটি

জুন ২২, ২০২৬

জুন মাসের প্রথম ২০ দিনে ১৯৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT