চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষকদের সাজা দিতে গিয়ে হত্যা, এ কোন অশনি সংকেত?

হাসিনা আকতার নিগারহাসিনা আকতার নিগার
৮:৫৩ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৯
মতামত
A A

নারীর প্রতি ধর্ষণ নামের পাশবিকতার অত্যাচার চলছে প্রতিদিন। ‘ধর্ষণ’ শব্দটি এখন দেশের প্রতিটি পরিবারের কাছে আতঙ্ক। বিগত কিছুদিন ধরে অভিনব কায়দাতে ধর্ষণ বা গণধর্ষণের খবর আসছে গণমাধ্যমে। এমনকি নারী শিশুর উপর পাশবিক আচরণ করে হত্যা করেছে এমন খবরে শিহরিত হচ্ছে মানুষ। কন্যা সন্তানদের নিরাপত্তা দেবার নিশ্চয়তা কার কাছে চাইবে এমন প্রশ্ন পরিবারের।

বাংলাদেশের নারী সমাজ এগিয়ে যাচ্ছে। কিন্তু পারছে না ধর্ষণমুক্ত একটি সমাজ গড়তে। ঘটনার পর পরই ধর্ষিত নারীর জন্য ‘বিচার চাই’- দাবিতে সরগরম হয় বিভিন্ন সংগঠন। মানব বন্ধন, পোস্টার ফেস্টুন সমন্বিত সেল্ফিতে সীমাবদ্ধ থাকে বিচারের দাবি। কালক্ষেপণে নির্যাতনের শিকার নারী বিচার পাচ্ছে কিনা তার খবর কেউ রাখে না।

আইনি প্রক্রিয়ার জটিলতাতে ধর্ষক নামের নরপশুটি অনেক সময়ই পার পেয়ে মাথা উঁচু করে হেঁটে বেড়ায়। আর যত কালিমা লেপন হয় সেই নারীর জীবনে, ধর্ষণের শিকার হিসাবে। সময় আর এ সমাজ তাকে ভুলতে দেয় না কিছুই।

সাম্প্রতিক সময়ে ধর্ষণের বিচারের দায়ভার কে বা কারা নিজেদের হাতে তুলে নিচ্ছে তা চিন্তনীয়। পিরোজপুর আর ঝালকাঠির ধর্ষকদের হত্যা করাকে বিচ্ছিন্ন কোন ঘটনা বলা যায় না। আইনকে নিজের হাতে তুলে নেয়া অন্যায়। ধর্ষণের মামলার চিহ্নিত আসামিকে হত্যা করে বলা হয়,ধর্ষক বলেই এ হত্যা। এমন ঘটনা যারাই করুক না কেন তাতে প্রশ্ন বিদ্ধ হয়েছে দেশের আইন ও বিচার ব্যবস্থা। আইনকে নিজের হাতে তুলে নিয়ে জন্ম দিচ্ছে আর একটি অন্যায়ের। সুবিচার না পাবার ক্ষোভে নাকি ধর্ষণের ঘটনা বাড়ছে বলে এমন হত্যা তা খতিয়ে দেখা প্রয়োজন। আপাত দৃষ্টিতে সাধারণ মানুষ মনে করে, একজন ধর্ষকের জন্য এটাই উচিত শিক্ষা। কেননা নিত্য দিনের এ ঘটনাতে সমাজের অধঃপতনের চিত্রই যে দৃশ্যমান।

প্রচলিত আইনে নারী নির্যাতনের সাজা কঠোর। কিন্তু আইন যতই কঠোর হোক ধর্ষকদের দমন করা সম্ভব হচ্ছে না। কারণ নৈতিকতা, মানবিকবোধ সহ সামাজিক অবক্ষয় এর জন্য দায়ী। মানুষ নামের কিছু পুরুষ কখনো শত্রুতামূলক, কখনো নেশার তাড়নায় কিংবা শারীরিক উন্মাদনায় একজন নারীর শুধু শরীর নয় জীবন ও কেড়ে নিয়ে কলুষিত ও বিপন্ন করে সমগ্র সমাজকে।

এখানে যে বিষয়টি আইনিভাবে লক্ষণীয় তা হলো, ধর্ষণ মামলাতে রয়েছে দ্রুত এবং দৃষ্টান্তমূলক বিচারের অভাব। আবার নানাভাবে প্রভাব বিস্তার করে অনেকে মামলাকে অংকুরেই বিনাশ করে দেয়। এরপর অপরাধী তার পুরুষত্ব নিয়ে দাপটের সাথে চলাফেরা করে। আর অন্যায় করে পার পেয়ে যাবার উদাহরণ সৃষ্টি হয় সমাজে।

Reneta

সুতরাং চলন্ত বাসে গণধর্ষণ কিংবা শিশু কন্যাকে ধর্ষণের পর হত্যা এমন সব খবরে যখন দিন শুরু হয় তখন অসহায়ত্ব বোধ হয়। মনে হয় দেশের আইন যতই কঠোর হোক তা ব্যর্থ। তা না হলে কী করে একটি অবুঝ শিশুকে পাশবিক নির্যাতন করে হত্যা করে।

এ বর্বরতা আর অমানবিকতাকে বিষণ্ণ হয় মন। তারপর ধর্ষকের সাজা হিসাবে হত্যার খবরে এক মুহূর্তে মনে হয় এটাই তো প্রাপ্য। আবার ভাবিত হতে হয় এই ভেবে, ‘নারী নির্যাতনের প্রতিবাদে আইনের ব্যর্থতায় এ কোন অশনি সংকেত রক্তের হোলি খেলার’?

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গণধর্ষণধর্ষণধর্ষণের পরিণতিধর্ষণের শিকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT