আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মোস্তাফিজুর রহমান।
প্রথমবার বাংলাদেশি হিসেবে সম্মানজনক অর্জনটি লাভ করায় ফেসবুকে মোস্তাফিজ তার সমস্ত ভক্তদের উদ্দেশে লিখেছেন: আলহামদুলিল্লাহ, সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।
উল্লেখ্য বাংলাদেশের এই তরুণ বোলার বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। গত বছরের এপ্রিলে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ টি-২০র মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক ঘটে সাতক্ষীরার এই গতিময় বোলারের। স্লোয়ার-কাটার-গতিময় বোলিংয়ের দুর্দান্ত মিশেলে এখনও বিভ্রান্ত করে চলেছেন বাঘা বাঘা ব্যাটসম্যানদের।








