চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রুততম মানবীর জন্য দ্রুততম সময়ে চাকুরির ব্যবস্থা করা হোক

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:০৪ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৬
সম্পাদকীয়
A A

ঘরোয়া অ্যাথলেটিকসে ‘রানী’ খেতাব পাওয়া স্প্রিন্টার নাজমুন নাহার বিউটি। ২০০৫ সালে ১০০, ২০০ ও ৪০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জয় করেন তিনি। জাতীয় অ্যাথলেটিকসে ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা ৪০০ মিটার স্প্রিন্টে শ্রেষ্ঠত্ব ধরে রাখেন। পরবর্তী সময়ে ৪০০ মিটার বাদ দিয়ে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টেই দৌড়াতে দেখা গেছে তাকে। জাতীয় আসরে ২০০৫ থেকে ২০১৩ পর্যন্ত টানা স্বর্ণপদক ধরে রাখেন। ২০০৯ ও ২০১০ সালের সামার অ্যাথলেটিকসে চুমকির কাছে হারই ছিল ব্যতিক্রম। এছাড়া ২০০৫ থেকে ২০১৩ পর্যন্ত সামার অ্যাথলেটিকসের ৯ আসরে সাতটি স্বর্ণপদক জয় করেন বিউটি। প্রথম শ্রেণীতে পড়ার সময়ে সড়ক দুর্ঘটনায় বাবাকে হারিয়েছেন। বেড়ে উঠেছেন নোয়াখালীর সুবর্ণচরের সরকারি শিশু পরিবারে। শৈশব থেকে নিয়মিতভাবে অংশ নিয়েছেন বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায়। জুনিয়র অ্যাথলেটিকস, সিনিয়র প্রতিযোগিতার গণ্ডি ছাপিয়ে বিউটি একসময় উঠে এলেন জাতীয় দলেও। ট্র্যাকে ঝড় তোলার সময়েই ২০০৫ সালে পাকিস্তানে সাফ গেমস চলার সময় হারিয়েছেন মাকে। একমাত্র নিকটজনকে হারিয়েও বিউটির জীবন থেমে যায়নি। তার জীবন চলেছে জীবনের নিয়মেই। এখন তার একমাত্র আশ্রয় কোচ লিমন। অ্যাথলেটিকস-এর ট্র্যাক দাপানোর পাশাপাশি নোয়াখালীর মাইজদি বালিকা বিদ্যানিকেতন থেকে এসএসসি, নোয়াখালী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন বিউটি। ডিগ্রি সম্পন্ন করেন সোনাপুর ডিগ্রি কলেজ থেকে। নোয়াখালী সরকারি কলেজ থেকে মাস্টার্স শেষ করেন। মাস্টার্স শেষ করে বিপি-এড ডিগ্রি নেন চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজ থেকে। উত্তরা ইউনিভার্সিটি থেকে করেছেন এমপি-এড। দুই দশকের ক্যারিয়ার শেষ করেছেন কিছুদিন আগে। কিন্তু জীবনে আরো বড় ধাক্কা অপেক্ষা করছিলো বিউটির জন্য। দৈনিক বণিক বার্তার এক প্রতিবেদনে জানা গেছে, চাকরির সন্ধানে নেমে ধাক্কা খেয়েছেন ট্র্যাকের রানী। ক্রীড়াঙ্গনে ক্যারিয়ার গড়ার ভাবনা থেকে বিপি-এড এবং এমপি-এড করেছিলেন বিউটি। পরীক্ষা দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অ্যাথলেটিকস কোচের পদে। কিন্তু চাকরির কোনো সম্ভাবনা দেখছেন না। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া দপ্তরের সহকারী পরিচালকের শূন্য পদেও পরীক্ষা দিয়েছেন। সেখানেও কাজ পাবেন কি-না নিশ্চিত নন। আমাদের দেশে বাস্তবতা হচ্ছে দেশের সেরা ক্রীড়াবিদের জন্য ক্যারিয়ার শেষে উপার্জনের নিশ্চয়তা নেই। কিন্তু একজন যদি উপার্জনের নিশ্চয়তা না পান তাহলে দেশের জন্য জীবনকে উজাড় করে দিবেন কীভাবে? যদি সে নিশ্চয়তা না থাকে তাহলে প্রতিভা থাকলেও তার পূর্ণ বিকাশ হবে না। ক্রীড়াঙ্গনের মতো জায়গায় যাতে আরো আরো উজ্জ্বল প্রতিভা যোগ হয় সে লক্ষ্যে সরকারের নজর দেওয়া জরুরি। ভবিষ্যতের চিন্তা করে সাবেক দ্রুততম মানবীর জন্য দ্রুততম সময়ে চাকুরির ব্যবস্থা করা হোক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাথলেটিক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬

টেলিভিশন সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT