চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় সিলেট চলচ্চিত্র উৎসবে ১২২ দেশের চলচ্চিত্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ন ১৭, মার্চ ২০১৮
বিনোদন
A A
পুরনো ছবি:

পুরনো ছবি:

দিনকে দিন সবকিছুর সাথে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে চলচ্চিত্রের ভাষাও। গৎবাঁধা চিত্রনাট্য, চরিত্র, সংলাপ আর নির্মাণ কলা কৌশলে আটকে নেই আর এই মাধ্যমটি। বরং গভীরভাবে চলচ্চিত্রেও উঠে আসছে ‘রিয়ালিজম’। যাকে অনেকেই বলছেন স্বাধীন চলচ্চিত্র! যে মাধ্যমটিতে কাজ করছেন বয়সে তরুণ নির্মাতারাই।

খুব ছোট পরিসরেই তরুণ নির্মাতাদের নির্মিত চলচ্চিত্রগুলোকে প্রদর্শনীর আয়োজনের ব্যবস্থা করেছিলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘চলচ্চিত্র সংসদ’। আর এমন উদ্যোগেই প্রথমবারের মতো গেল বছরে আয়োজন করেছিলেন ‘সিলেট ফিল্ম ফেস্টিভাল’।

চলছে সিলেট ফিল্ম ফেস্টিভালের প্রস্তুতি পর্ব…

কিন্তু ছোট পরিসরে এমন আয়োজন যে এতো দ্রুত সময়ে ছড়িয়ে যাবে তা বিশ্বাস করতে পারছিলেন না কেউ। প্রথমবার চলচ্চিত্র আহ্বান করার সাথে সাথে অভাবনীয় সাড়া পান তারা। সব মিলিয়ে ২০৫২টি চলচ্চিত্র জমা পড়ে ফেস্টিভালে। এই চলচ্চিত্রগুলো আসে মোট ৬৬টি দেশ থেকে! যা রীতিমত বিস্ময়ের! এমন সাড়া পাওয়ায় আয়োজক তরুণরাও উৎসাহিত হন বেশ। যার ফলে এবার রীতিমত বেশ প্রস্তুতি নিয়েই ফেস্টিভাল উদযাপনে মাঠে আছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদের সদস্যরা।

তাদের আয়োজনে রবিবার(১৮ মার্চ) পর্দা উঠছে দ্বিতীয় সিলেট চলচ্চিত্র উৎসবের। ১৮ মার্চ সকাল ১১ টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র প্রাঙ্গনে উদ্বোধন হবে উৎসবটির। উৎসব চলবে ২১ মার্চ পর্যন্ত। মোট চারদিন। আর এই চারদিনে দেখানো হবে ৯৭টি চলচ্চিত্র।

এবার উৎসবে কতোগুলো চলচ্চিত্র জমা পড়েছিলো?-এমন প্রশ্নে চলচ্চিত্র উৎসব কমিটির পরিচালক ইফতেখার ফাগুন চ্যানেল আই অনলাইনকে জানান: সিলেট চলচ্চিত্র উৎসব-২০১৮তে এবার চলচ্চিত্র আহ্বান করার পর থেকেই অভাবনীয় সাড়া পেতে থাকি আমরা। এবার আমাদের চলচ্চিত্র উৎসবে জমা পড়ে মোট ২৮০৮টি চলচ্চিত্র। ১২২ টি দেশ থেকে চলচ্চিত্রগুলো আমাদের উৎসবে আসে। সেখান থেকে ৯৭টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই করা হয়েছে। যেগুলো উৎসবের চার দিনই প্রদর্শনী চলবে। সেখান থেকে সেরা চলচ্চিত্রগুলো বাছাই করবেন বিজ্ঞ জুরিবোর্ড।

জুরি বোর্ডে এবার কারা কারা আছেন?-প্রশ্নে এই আয়োজক আরো জানান: এবারের উৎসবে জুরি হিসেবে আছেন চলচ্চিত্র নির্মাতা আশরাফ শিশির, চলচ্চিত্র নির্মাতা মুক্তাদির ইবনে সালাম, অভিনেতা মনোজ কুমার। এছাড়া উৎসবের উপদেষ্টা হিসেবে প্রথম আসরের মত এবারও আছেন উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র উৎসব পরামর্শকারী প্রেমেন্দ্র মজুমদার।

Reneta

প্রতিযোগিতা বিভাগের ৯৭টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ছাড়াও উৎসবে প্রদর্শিত হবে ৫ টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। রবিবার থেকে শুরু হওয়া উৎসবে প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত উৎসব প্রাঙ্গনে চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী দিনে বিকাল ৫ টায় প্রদর্শিত হবে চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলামের চলচ্চিত্র ‘আঁখি ও তার বন্ধুরা।

Jui  Banner Campaign
ট্যাগ: আঁখি ও তার বন্ধুরাইফতেখারমনোজ কুমারমোরশেদুল ইসলামলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
রাজধানীর কারওয়ান বাজারের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে  ইশতেহার ঘোষণা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ছবি: বিএনপির ফেসবুক লাইভ থেকে নেওয়া।

ইশতেহারে যেমন ঢাকার স্বপ্ন দেখছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিএনপির ইশতেহারে ক্রীড়া বিষয়ে যা আছে

ফেব্রুয়ারি ৬, ২০২৬

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT