চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় সপ্তাহেও ‘ভাইজান’-এর দাপট অব্যাহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৮
বিনোদন
A A

সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে চলছে দেশের তারকা অভিনেতা শাকিব খানের দাপট! গেল সপ্তাহে তার অভিনীত ‘ভাইজান এলো রে’ ছবিটি দেশের ১০৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।  বৃষ্টি, বৈরী আবহাওয়া, সড়কে শিক্ষার্থীদের মানববন্ধন সবকিছু ছাপিয়েও প্রথম সপ্তাহে ‘ভাইজান’ দারুণ ব্যবসা করে। যার ফলশ্রুতিতে দ্বিতীয় সপ্তাহে আরো বেশি হলে মুক্তি পেল ছবিটি।

‘ভাইজান এলো রে’ ছবিটি ২৭ জুলাই সাফটা চুক্তির ভিত্তিতে বাংলাদেশে মুক্তি পায়। প্রথম সপ্তাহে এমজি (মিনিমাম গ্যারান্টি)-তে ছবিটি মুক্তি পেয়েছিল দেশের ১০৯ প্রেক্ষাগৃহে। আজ শুক্রবার (৩ আগস্ট) দ্বিতীয় সপ্তাহ থেকে ‘ভাইজান এলো রে’ চলবে আরও বেশি প্রেক্ষাগৃহে। এমনটাই জানায় বাংলাদেশে ‘ভাইজান এলো রে’র আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ আহমেদ ট্রেডার্সের পক্ষে নির্মাতা অনন্য মামুন।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, দ্বিতীয় সপ্তাহে দেশের ১২৯ প্রেক্ষাগৃহে চলছে ‘ভাইজান এলো রে’।

অনন্য মামুন আরও বলেন, ভালো ছবি হলে মানুষ সিনেমা হলে আসে তার প্রমাণ ‘ভাইজান এলো রে’। হাই রেন্টালে ছবি দিয়েছি৷ তারপরেও ভাইজান প্রদর্শন করতে আগ্রহের কমতি নেই হল মালিকদের। সিনেমা হলের মালিকরা এ ছবির ব্যবসা নিয়ে খুব খুশি। বাণিজ্যিক ছবি হিসেবে দর্শক ভাইজানের মতো ছবি চায়।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রথম সপ্তাহে ১০৯ প্রেক্ষাগৃহের মধ্যে রাজধানীর বলাকা, সনি ও শ্যামলী এই তিনটি প্রেক্ষাগৃহ থেকে নামানো হয়েছে ‘ভাইজান এলো রে’। নতুন করে যুক্ত হয়েছে আরো ২২ হল। সবমিলিয়ে আজ (শুক্রবার) থেকে ১২৯ প্রেক্ষাগৃহে চলছে শাকিব অভিনীত কলকাতার এই ছবিটি।

‘ভাইজান এলো রে’ পুরোপুরি কলকাতার ছবি হলেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান। যেখানে তিনি আযান ও উজান নামে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। গেল ঈদে পশ্চিমবঙ্গে ছবিটি মুক্তি পায়। সেখানে যেমন ব্যবসা করে, তেমনি শাকিবের পারফর্মেন্স ভিন্নমাত্রা যোগ করে।

Reneta

শাকিব খান ছাড়াও বাংলাদেশের দীপা খন্দকার, মনিরা মিঠু কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী, পায়েল, শান্তিলাল, রজতাভ দত্ত প্রমুখ অভিনয় করেছেন ‘ভাইজান এলো রে’ ছবিতে। ছবির পরিচালক জয়দীপ মুখার্জি, প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনএসকে মুভিজভাইজান এলো রেলিড বিনোদনশাকিব খানশ্রাবন্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে

মে ৯, ২০২৬

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ আজ

মে ৯, ২০২৬

স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলো গ্যালারি মাফা

মে ৯, ২০২৬

পটুয়াখালীতে নিখোঁজের চার দিন পর ইউপি সদস্য উদ্ধার

মে ৯, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের যোগাযোগ উৎসব

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT