উইম্বলডন টেনিসের দ্বিতীয় রাউন্ডে উঠেছে রজার ফেদেরার, রাফায়েল নাদাল, অ্যান্ডি মারে ও সোঙ্গা। প্রথম রাউন্ডের ম্যাচে সার্বিয়ান দামির জুমুরকে ১-৬, ৩-৬ ও ৩-৬ গেমে হারিয়েছেন শীর্ষ বাছাই রজার ফেদেরার।
স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল হারিয়েছেন ব্রাজিলিয়ান থমাস বেলুচ্চিকে। ৬-৪, ৬-২ ও ৬-৪ গেমে বেলুচ্চিকে হারিয়ে জয় পেয়েছে নাদাল। ফেদেরা-নাদালের জয় সহজে এলেও ঘাম ঝরাতে হয়েছে অ্যান্ডি মারে’কে। কাজাখ টেনিস তারকা মিখাইল কুকুস্কিনকে ৬-৪, ৭-৬ ও ৬-৪ গেমে হারিয়েছেন মারে।







