চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় চার দিনের ম্যাচও ড্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ম্যাচের ফল কী হতে পারে সেটি বোঝা গিয়েছিল টসের আগেই! চার দিনের ম্যাচে প্রথম দুই দিনই চলে যায় বৃষ্টির পেটে। তৃতীয় দিনের দুপুরে টসের পর বল মাঠে গড়ায় মাত্র ১৫ ওভার। শুক্রবার পুরোদিন খেলা হলেও অনুমেয় ফলই এসেছে। চট্টগ্রামে বাংলাদেশ ‘এ’ দল ও শ্রীলঙ্কা ‘এ’ দলের মাঝে দ্বিতীয় চার দিনের ম্যাচের ভাগ্যে লেখা হয়েছে নিষ্প্রাণ ড্র।

লঙ্কানদের করা ৫ উইকেটে ২৮১(ইনিংস ঘোষণা) রানের জবাবে চতুর্থ দিনের বিকেলে বাংলাদেশ এক উইকেট হারিয়ে ৫৯ রান তোলার পর ড্র মেনে নেন দুই অধিনায়ক। প্রথম ম্যাচও ড্রয়ে সমাপ্তি হয়েছিল।

সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ‘এ’ ২৮১/৫(ইনিংস ঘোষণা), বাংলাদেশ ‘এ’ ৫৯/১

Banglabid

সৌম্য সরকার ৩০ ও তুষার ইমরান ২ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। সৌম্যর সঙ্গে ওপেনিংয়ে নামা এনামুল হক বিজয় ১৭ রান করে গুনারত্নের বলে আউট হন।

এক উইকেটে ৫৪ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামা সফরকারীরা উইকেট হারায় দ্রুতই। ৪২ রান নিয়ে শুরু করা মিলান্থা এদিন কোনো রান যোগ না করেই খালেদ আহমেদের বলে মোহাম্মদ মিঠুনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

সিরিজের প্রথম ম্যাচে ১৬৮ রানের ইনিংস খেলা লাহিরু থিরিমান্নে তিন অঙ্ক ছুঁয়ে অপরাজিত থাকেন। ১৮৬ বলে ৬টি চার ও ২ ছক্কায় করেন ১০০ রান। আসান প্রিয়াঞ্জন ৫৭ ও চারিথ আশালঙ্কা করেন ৩৯ রান।

Reneta

দুটি উইকেট নিয়েছেন তরুণ অফস্পিনার নাঈম হাসান। শরিফুল ইসলাম, সাব্বির রহমান ও খালেদ আহমেদ নেন একটি করে উইকেট।

সিরিজের তৃতীয় ও শেষ আনঅফিসিয়াল টেস্ট ১০-১৩ জুলাই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে। যারা জিতবে তাদের হাতে উঠবে শিরোপা।

চার দিনের সিরিজ শেষে ওই মাঠেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

সন্ত্রাসীদের প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

আগস্ট ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর দিল্লী সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ চায় বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬

বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

পুরান ঢাকায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, অল্পতে রক্ষা আশপাশের ভবন

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT