চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের শীর্ষ ওলামা হত্যা পরিকল্পনায় বাড়ি রেকি করে আসে জঙ্গিরা

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৬:৩৬ অপরাহ্ণ ১২, জুন ২০১৭
অপরাধ
A A

ধর্মীয় উগ্রবাদের বিরোধীতাকারী আলেম-ওলামাদের হত্যার পরিকল্পনার উদ্দেশ্যে দেশের এক শীর্ষস্থানীয় ওলামার বাড়ি রেকি করে নিউ জেএমবির দুই সদস্য।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এসব তথ্য দেন বলে জানান পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি বলেন: উগ্রবাদ বিরোধী আলেম ওলামাদের হত্যার পরিকল্পনার অংশ হিসেবে একজন বিশিষ্ট ওলামার বাড়ি ইতোমধ্যে রেকি করেছিল জাহিদুল এবং আবু বকর। জাহিদুল নিউ জেএমবির এই গ্রুপটির সমন্বয়ক হিসেবে কাজ করছিলেন।

এই রমজান মাসে বিশ্বব্যপী মুরতাদদের হত্যার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন জঙ্গি সংগঠন। হলি আর্টিজানের বর্ষপূর্তি এবং রমজানে সহিংসতার আন্তর্জাতিক আহ্বানে উদ্বুদ্ধ হয়ে তারা বিভিন্ন নাশকতার পরিকল্পন করছিল বলে জানান সিটিটিসি প্রধান।

মনিরুল ইসলাম বলেন: আটককৃতরা আইয়ুব বাচ্চু ওরফে মাখনদা ওরফে লালভাই এবং জনৈক আর্চারের নির্দেশনা অনুযায়ী তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। আর তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিভিন্ন ক্ষেত্রে সাদী ওরফে আবু জান্দাল ওরফে আবু দারদা ওরফে আবু সহযোগিতা করছে।

আবু জান্দালের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা বিভিন্ন সময়ে গ্রেফতারকৃতদের কাছ থেকে নথিপত্র উদ্ধার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জনতে পারি, নব্য জেএমবির বর্তমানে ৫ জন সূরা সদস্য রয়েছে। আবু জান্দাল ৫ জনের পরের সারির একজন।

Reneta

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স) চ্যানেল আই অনলাইনকে বলেন: গ্রেফতারকৃত নিউ জেএমবি’র ছয় সদস্যকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার তাদেরকে আদালতে হাজির করা হলে প্রত্যেককে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত ।

রোববার রাতে রাজধানীর নিউমাকের্ট থানাধীন এলাকার একটি মেস থেকে নিউ জেএমবির ছয়জন সদস্যকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউ জেএমবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২ হাজার ৬৪৫

জুলাই ৪, ২০২৬

শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬

জলাশয় রক্ষা ও দূষণ কমাতে গুলশান লেকে পরিচ্ছন্নতা অভিযান

জুলাই ৪, ২০২৬

রাজধানীতে বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

জুলাই ৪, ২০২৬

মেসির আর্জেন্টিনার শেষ ষোলোর প্রতিপক্ষ সালাহর মিশর

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT