চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের প্রথমবারের মতো এমএফএসের মাধ্যমে ডিজিটাল সেভিংস সেবায় আইডিএলসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ পূর্বাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২১
অর্থনীতি
A A

দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স প্রথমবারের মতো নিয়ে এলো ‘ডিজিটাল সেভিংস সেবা’, যেখানে দেশব্যাপী আর্থিক অন্তর্ভুক্তির বাইরে থাকা জনগোষ্ঠী বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের বিভিন্ন মেয়াদি সঞ্চয় সেবা গ্রহণ করতে পারবেন। আইডিএলসি’র প্রধান কার্যালয়ে এই সেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিএলসি’র সিইও অ্যান্ড এমডি এম জামাল উদ্দিন এবং বিকাশের সিইও কামাল কাদীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তারা।

আইডিএলসি ফাইন্যান্সের এই যুগান্তকারী উদ্যোগের ফলে বিকাশ গ্রাহকরা এখন যেকোনো সময়, যেকোনো স্থান থেকেই কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে ক্ষুদ্র অংকের এই মাসিক সঞ্চয় সেবা গ্রহণ করতে পারবেন। প্রতি মাসের নির্ধারিত তারিখে সঞ্চয়ের কিস্তিও বিকাশ অ্যাপ থেকেই জমা দিতে পারবেন এবং সঞ্চয়ের মেয়াদ পূরণ হওয়ার পরে মুনাফাসহ সব টাকা গ্রাহকরা তাদের বিকাশ অ্যাকাউন্টেই পেয়ে যাবেন। নতুন এই সেবা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করবে বলে আশা করা হচ্ছে এবং বাস্তবিক অর্থেই সঞ্চয়ের পদ্ধতিকে আরও সহজ, সাশ্রয়ী, নিরাপদ ও লাভজনক করে তুলবে।

এই সেবার আওতায় বিকাশ গ্রাহকরা বর্তমানে মাসিক ৫০০, ১,০০০, ২,০০০ এবং ৩,০০০ টাকা কিস্তিতে সর্বনিম্ন দুই বছর থেকে শুরু করে সর্বোচ্চ চার বছর মেয়াদে সরাসরি আইডিএলসি ফাইন্যান্সের সেভিংস প্রকল্প নিতে পারবেন। প্রতি মাসের নির্ধারিত তারিখে বিকাশ অ্যাকাউন্ট থেকে সঞ্চয়ের কিস্তি স্বয়ংক্রিয়ভাবে আইডিএলসি’তে জমা হয়ে যাবে। অ্যাকাউন্টে প্রয়োজনীয় ব্যালেন্স রাখার জন্য নির্ধারিত তারিখের আগে গ্রাহককে নোটিফিকেশন দেওয়া হবে। গ্রাহকরা মোট জমার পরিমাণ, সঞ্চয়ের মেয়াদ, এবং মুনাফার পরিমাণসহ প্রয়োজনীয় সব তথ্য বিকাশ অ্যাপ থেকেই ‘লাইভ’ দেখতে পারবেন। সঞ্চয়ের মেয়াদ উত্তীর্ণ হলে বা ম্যাচিউরড হয়ে যাওয়ার পর মুনাফাসহ সম্পূর্ণ টাকা গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টেই চলে আসবে এবং সঞ্চয়ের যেকোনো পর্যায়ে টাকা তুলে নিতে চাইলে তাও বিকাশ অ্যাপের মাধ্যমেই করতে পারবেন গ্রাহক।
এ বিষয়ে আইডিএলসি’র সিইও অ্যান্ড এমডি এম জামাল উদ্দিন বলেন, “প্রথাগত আর্থিক সেবা খাতের সঙ্গে বিকাশের মতো এমএফএস সেবার মাধ্যমে গ্রাহকদের সংযুক্ত করায় উদাহরণ তৈরি করল আইডিএলসি ফাইন্যান্স এবং বিকাশের এই যৌথ সেবা। ক্ষুদ্র সঞ্চয়ের মতো সেবার এই সহজলভ্যতা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এবং অর্থনৈতিক বিকাশেও ভূমিকা রাখবে।’’

Banglabid

বিকাশের সিইও কামাল কাদীর বলেন, ‘‘সারা দেশের কোটি কোটি মানুষের জীবনের অনুষঙ্গে পরিণত হওয়া বিকাশ আবারও প্রযুক্তিগত উদ্ভাবনকে কাজে লাগিয়ে আর্থিক প্রতিষ্ঠানের সঞ্চয় সেবা পাওয়াকে আরও সহজলভ্য করল। সঞ্চয় প্রবণতাকে আরও উৎসাহিত করতে আইডিএলসি’র সঞ্চয় সেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে তাদের আর্থিক ব্যবস্থাপনায় সক্ষমতা ও স্বাধীনতা আনল।’’

সেভিংস সেবা চালু করতে বিকাশ অ্যাপের হোম স্ক্রিনে ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয়/সেভিংস’ আইকন ক্লিক করে নিজের ও নমিনির তথ্য যোগ করে কয়েকটি সহজ ধাপে সেবাটি চালু করতে পারবেন গ্রাহক।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এই সঞ্চয়ের মুনাফা ও অন্যান্য বিধিবিধান প্র্রতিপালিত হবে ও ই-কেওয়াইসি এর মাধ্যমে নিবন্ধিত বিকাশ গ্রাহকরাই আইডিএলসি’র এই সঞ্চয় সেবা নিতে পারছেন। পরবর্তীতে সকল গ্রাহক এই সেবার আওতায় আসবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইডিএলসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘর থেকে বের হওয়ার আগে যে দোয়াটি পড়লে আল্লাহর ওপর ভরসা করা হয়

আগস্ট ১৫, ২০২৬

‘কাউকে না জানিয়ে’ জুলাই জাদুঘরে ফারুকী, দেখে যা বললেন

আগস্ট ১৫, ২০২৬

অজিদের এত হতাশ দেখেননি গিলক্রিস্ট

আগস্ট ১৫, ২০২৬

প্লেজারিজম বিতর্কে থাকা কেমব্রিজের সাবেক অধ্যাপকের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অতিরিক্ত ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সোয়াল

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT