চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের প্রথম পিএফও ডিভাইস ক্লোজার সম্পন্ন করল এভারকেয়ার হসপিটাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২০
স্বাস্থ্য
A A

দেশের সর্বপ্রথম সফল পিএফও (পেটেন্ট ফোরামেন ওভেল) ডিভাইস ক্লোজার সম্পন্ন করে ইতিহাস তৈরি করলো এভারকেয়ার হসপিটাল ঢাকা। 

ক্রিপটোজেনিক স্ট্রোক (ইসকেমিক সিভিডি)-এর ২৭ বছর বয়সী একজন তরুণীর ওপর দেশের সর্বপ্রথম সফল পিএফও (পেটেন্ট ফোরামেন ওভেল) ডিভাইস ক্লোজার করে দেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য মাইলফলক স্থাপন করলো।

গত ১৮ অক্টোবর একজন বাংলাদেশি কনসালটেন্ট এবং তার প্রতিশ্রুতিবদ্ধ টিম অত্যন্ত দক্ষতাপূর্ণ এই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেন। এভারকেয়ার হসপিটাল ঢাকা’র কারিগরি সহায়তার ফলেই তা সম্ভব হয়েছে, তাদেরকে ধন্যবাদ। এরপর এই মাসেরই ২৮ তারিখ ৩৭ বছর বয়সী একজন মহিলার
উপর এই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়।

ব্রেইন টিস্যুতে যখন রক্ত সরবরাহ ব্যাহত হয় তখনই ব্রেইনে স্ট্রোক প্রক্রিয়া শুরু হয়ে যায়। আর এর কারণ যখন অজানা থাকে, তখন তাকে ক্রিপটোজেনিক বলা হয়।

বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, এই ধরনের ক্রিপটোজেনিক স্ট্রোকের সবচেয়ে সম্ভাব্য কারণ হচ্ছে, পেটেন্ট ফোরামেন ওভেল এবং এর মাধম্যে সংঘটিত প্যারাডক্সিক্যাল এম্বোলিজম বা জমাট বাঁধা রক্তের উল্টোপথে সঞ্চালন।

এই সুদক্ষ টিম ও তাদের সফলতার কথা সারাদেশের সব নিউরোলোজিস্ট ও সার্জনকে জানাতে চায় এভারকেয়ার হসপিটাল ঢাকা। তারা হচ্ছেন-ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কোর্ডিনেটর প্রফেসর ডা. এ কিউ এম রেজা, ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র রেজিস্ট্রার ডা. অপরাজিতা করিম,  ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের ডা. মাহমুদ হাসান খান ও ক্যাথ-ল্যাব টিম।

Reneta

এই ধরনের স্ট্রোক বা রোগে যে রোগীরা ভুগছেন, এই বিশেষজ্ঞবৃন্দ তাদের জন্য সবসময় প্রস্তুত আছেন, কাজ করে যাচ্ছেন। তাদের অভিজ্ঞ হাতই আত্মবিশ্বাসের সাথে আগামী দিনের সাফল্যের ভিত্তি স্থাপন করেছে।

এভারকেয়ার হসপিটাল ঢাকা বিশ্বাস করে, একসাথে কাজ করে গেলে ভবিষ্যতে তারা আরও অনেক বিপদাপন্ন রোগীকে সাহায্য করতে পারবে; যাদের ভবিষ্যতে এই ধরনের চিকিৎসা পদ্ধতির
প্রয়োজন হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এভারকেয়ার হসপিটাল
শেয়ারTweetPin

সর্বশেষ

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT