চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের দুই চ্যানেলে বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দুটি চ্যানেল। খেলা দেখা যাবে দেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে। স্থানীয় চ্যানেল দুটি যৌথভাবে আন্তর্জাতিক সিরিজটি সম্প্রচার করবে।

উন্মুক্ত বিডিংয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্প্রচার স্বত্ব পায় স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি বেনটেক। তাদের কাছ থেকে সম্প্রচারকারী প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে দায়িত্ব পায় টিভি চ্যানেল দুটি।

সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন হয়েছে এ বিষয়ে। উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বেনটেকের পরিচালক আমজাদ হোসেন আরজু, টি-স্পোর্টসের নির্বাহী পরিচালক নুরুল ইসলাম খান, নাগরিক টিভির পরিচালক নাভিদুল হক।

সাধারণত দীর্ঘ মেয়াদে সম্প্রচার স্বত্ব বিক্রি করে বিসিবি। করোনাভাইরাসের প্রভাবে এবার শুধুমাত্র একটি সিরিজের জন্য টিভি স্বত্ব বিক্রি করেছে বোর্ড।

বুধবার মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হবে ক্যারিবীয়দের সঙ্গে টাইগারদের ব্যাট-বলের লড়াই। এই সিরিজ দিয়ে ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে টিম টাইগার্স। গত বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সিরিজ খেলেছিল বাংলাদেশ।

বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের সূচি
প্রথম ওয়ানডে (২০ জানুয়ারি, মিরপুর), দ্বিতীয় ওয়ানডে (২২ জানুয়ারি, মিরপুর), তৃতীয় ওয়ানডে (২৫ জানুয়ারি, চট্টগ্রাম), চার দিনের প্রস্তুতি ম্যাচ (২৮-৩১ জানুয়ারি, চট্টগ্রাম), প্রথম টেস্ট (৩-৭ ফেব্রুয়ারি, চট্টগ্রাম), দ্বিতীয় টেস্ট (১১-১৫ ফেব্রুয়ারি, মিরপুর)

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটতামিমবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬

কক্সবাজারে হাম: ৩ রোহিঙ্গা শিশুসহ ২০ জনের মৃত্যু

জুলাই ৪, ২০২৬

শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ব্যান্ড উৎসব

জুলাই ৪, ২০২৬

‘বুঝতে হবে এটাই আর্জেন্টিনা’

জুলাই ৪, ২০২৬

জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের হাতে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT