চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের কয়েকটি স্থানে পালিত হচ্ছে ঈদুল ফিতর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২০ পূর্বাহ্ণ ২৪, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
ঈদ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোববার দেশের কিছু জায়গায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দিনাজপুর, চাঁদপুর, বরগুনাসহ কয়েকটি জেলায় ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লীরা।

চাঁদপুর
চাঁদপুরের ৪০টি গ্রামের অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান রোববার পালন করছে পবিত্র ঈদুল ফিতর। জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা হামিদীয়া ফাজিল মাদ্রাসায় সকাল পৌঁনে ১০ টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমামতি করেন সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আরিফ চৌধুরী।

এরপর ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ১৯২৯ খৃীষ্টাব্দে দেশে আগাম ঈদের প্রচলন করেন সাদ্রা দরবার শরীফের তৎকালীন পীর মরহুম ইসহাক চৌধুরী।

ফরিদগঞ্জের টোরা মুন্সিরহাট জামে মসজিদের প্রধান মাওলানা আকরাম হোসেন জানান, দীর্ঘ ৯২ বছর যাবৎ এই দরবার শরীফের প্রথম পীর মাওলানা ইসহাক (রা.) এই দেশে চন্দ্রমাস হিসেব করে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র রোজা পালন এবং সেই হিসেবে দুটি ঈদ উদযাপন করেন।

এরপর তার অনুসারীরা এই ধারাবাহিকতা মেনে চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর, শাহরাস্তি ও কচুয়া উপজেলার ৪০টি গ্রামের অর্ধ লক্ষাধিক মুসলমান সৌদির সঙ্গে মিল রেখে আগাম রোজা ও ঈদ পালন করেন।

চাঁদপুরে যেসব গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে, সে সব গ্রামগুলো হলো: হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বেলচো, জাঁকনি, প্রতাপপুর, বলাখাল, মনিহার, গোবিন্দপুর ও দক্ষিণ বলাখাল। ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, সেনাগাঁও, বাসারা উভারামপুর, উটতলী,মুন্সিরহাট, মূলপাড়া, গল্লাক, আইটপাড়া, বদরপুর, ভুলাচোঁ, সোনাচোঁ, পাইকপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতাড়া, নুরপুর, শাচনমেঘ, শোল্লা, হাঁসা ও চরদুখিয়া। পাঁচআনী কচুয়া উপজেলার উজানি গ্রাম ও মতলব দক্ষিণ উপজেলার দশআনী, মোহনপুর গ্রামে। শাহরাস্তি উপজেলার বেশ কয়েকটি গ্রামের অংশ বিশেষ।

Reneta

দিনাজপুর
সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে দিনাজপুরের ১০টি গ্রামে সহস্রাধিক মানুষ রোববার ঈদের নামাজ আদায় করেছে।

দিনাজপুরের পার্টি সেন্টারে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতটি অনুষ্ঠিত হয়েছে।এখানে ইমামতি করেন, মাওলানা সাইফুল ইসলাম। পৃথকভাবে মহিলাসহ এই ঈদ জামাতে প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেয়।

অন্যদিকে জেলার চিরিরবন্দর, বিরামপুর, কাহারোল ও বিরলেও অনুষ্ঠিত হয়েছে আগাম ঈদের জামাত।

বরগুনা
সৌদি আরবের সাথে মিল রেখে বরগুনায় ‘কাদেরিয়া চিশতিয়া তরিকার’ অনুসারী ১৫ টি গ্রামের ২ শতাধিক পরিবার ঈদুল ফিতর উদযাপন করছে। জেলার বেতাগী উপজেলায় ১৩০টি, আমতলী উপজেলায় ৬০টি এবং বরগুনা ও পাথরঘাটায় ১০টি পরিবারের রোববার ঈদ উদযাপন করার খবর পাওয়া গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদঈদুল ফিতরচাঁদপুরদিনাজপুরদেশবরগুনাসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬

প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩ প্রতিবন্ধী ব্যক্তির নিয়োগপত্র গ্রহণ

জুলাই ৩০, ২০২৬

ভোলা-বরিশাল সেতুতে জাপানি বিনিয়োগ আনছে স্ট্যালিয়ন ক্যাপিটাল

জুলাই ৩০, ২০২৬

ব্রাজিল খেলতে আসছে ভারতে, জানাল দিন তারিখ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT