চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশের উন্নতি হলে একজনের খুব অস্বস্তি হয়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৮ পূর্বাহ্ণ ২১, জানুয়ারি ২০১৬
রাজনীতি
A A

দেশের উন্নতি হলে একজনের খুব অস্বস্তি হয়, তিনি এসব সহ্য করতে পারে না। তাই তিনি মানুষ পুড়িয়ে মারেন। সিলেটের আলিয়া মাদ্রাসায় আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি আওয়ামী লীগের নানান সাফল্যের কথাও তুলে ধরেন। শিক্ষা, বিদ্যুৎ ও খাবারে আওয়ামী লীগ সরকারের সাফল্যের কথা। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন,আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশের উন্নতি করে, আর যারা উড়ে এসে ক্ষমতায় বসে তারা কেবল লুটপাট করে। এসময় প্রধানমন্ত্রী সিলেটবাসীর উদ্দেশ্যে আরো বলেন, আমার কাছে দাবি করতে হবে না। আমি দেশের আনাচে কানাচে ঘুরেছি। আমি জানি সমস্যা কী কী আছে আর কীভাবে সমাধান করতে হবে। আমি আস্তে আস্তে সেসব করবোও। আপনারা শুধু নৌকাকে ভুলবেন না। নৌকাকে ভোট দেবেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, দেশের যখন উন্নতি হয়। মানুষ যখন শান্তি তে থাকে। আমরা দেখি একজনের মনে খুব অশান্তি দেখা দেয়। তিনি আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারেন। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেন। তাঁদের হাতে কোনো মানুষই নিরাপদ থাকে না। তাঁদের মনে শুধু শান্তি নাই। আর সবাই শান্তিতে বসবাস করছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের স্থান হবে না। আপনারা সজাগ থাকবেন। আপনাদের খেয়াল রাখতে হবে যে, কোনো ছেলে-মেয়ে ওই সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের কাছে যেন যেতে না পারে। তারা শান্তিতে বসবাস করতে পারে, সেই ব্যবস্থা নিতে হবে। এ ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকতে হবে।

দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। এই স্বাধীনতা অর্থবহ করতে চাই।আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নতি হয় মন্তব্য করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ এ দেশের স্বাধীনতা এনেছে। আর উড়ে এসে জুড়ে বসে ক্ষমতায় আসে। তারা আসে লুটপাট করতে, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ করতে। তাদের স্থান বাংলার মাটিতে হবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব।

Reneta

নিজের বক্তৃতায় দেশের অন্যান্য বিভাগের মতো সিলেটেও মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে বলে জানান প্রধানমন্ত্রী।

আগামীতে বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে জনসভা মঞ্চের পাশে সিলেটের ২২টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। তারপর দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT