চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ফিরেছেন উপস্থাপিকা মুনমুন, জানালেন ‘মা হয়েছেন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ন ০৮, নভেম্বর ২০২১
বিনোদন
A A

জনপ্রিয় উপস্থাপিকা, অভিনেত্রী রুমানা মালিক মুনমুন আড়াই বছর পর দেশে ফিরেছেন। এতদিন তিনি কানাডা ছিলেন।

মুনমুন দেশে ফিরে শোনালেন, তার ব্যক্তি জীবনে দারুণ এক খুশির খবর। জানালেন, তিনি প্রথমবারের মতো মা হয়েছেন।

গেল বছর ২৪ মে কানাডায় তার মেয়ে ঈমান হোসেনের জন্ম হয়েছে। মেয়ের প্রথম বাংলাদেশ সফর নিয়ে বেশ উৎফুল্ল মুনমুন।

তিনি জানিয়েছেন, খুব অল্প সময়েই ঈমান তার দাদী, নানা, খালা, ফুফুদের সাথে মিশে যেতে পেরেছে। বাড়িময় ঘুরে বেড়াচ্ছে। অসংখ্য খেলার সাথী পেয়ে আমাকে আর ওর বাবাকে যেন ভুলতে বসেছে।

একটি বেসরকারি টিভির নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর বিশেষ পর্বে আমন্ত্রিত হয়ে এসে মুনমুন তার জীবনের অনেক অজানা গল্প জানিয়েছেন। বলেন, দেড় বছর ধরে মাতৃত্বের স্বাদ পেয়ে জীবনকে নতুনভাবে উপভোগ করতে শিখেছেন। জীবনের নতুন অর্থ বুঝতে শিখেছেন। জীবনের সব ক্ষেত্রে স্বামী তৌফিক হোসেনের অবদানের কথাও স্বীকার করতে ভোলেন না মুনমুন।

ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত মুনমুন দেশেই থাকবেন। মনের মত কোনো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পেলে সে জায়গাটিতেও ফিরে যেতে চান তিনি। তার কথা, উপস্থাপকের আসন তো বটেই, সহকর্মী ও দর্শকদেরও ভীষণভাবে মিস করেছেন তিনি। তবে মুনমুন আশাবাদী, বেশ কয়েক বছর পর তিনি চিরতরে বাংলাদেশে ফিরে আসবেন।

Reneta

জানা যায়, বিদেশে ক্রিয়েটিভ ইন্টাস্ট্রি নিয়ে আরো একটি মাস্টার্স ডিগ্রী শেষ করেছেন মুনমুন। ভবিষ্যতে সেটি নিয়ে বাংলাদেশে কিছু করতে চান তিনি। মা হবার আগে কানাডার স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে চাকরী করছিলেন এ তারকা। এবার কানাডায় ফিরে পুনরায় চাকরীতে যোগ দেয়ার ইচ্ছা রয়েছে তার।

রুম্মান রশীদ খান ও লাবণ্য’র উপস্থাপনায়, জোবায়ের ইকবাল-এর প্রযোজনায় ‘রাঙা সকাল’-এর এই পর্বটি প্রচারিত হবে আসছে ১৫ নভেম্বর, সোমবার, সকাল ৭টায়।

Jui  Banner Campaign
ট্যাগ: উপস্থাপিকামুনমুন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছনি: সংগৃহীত

‘শ্রমিক ইশতেহার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে’

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সংসদে আওয়ামী লীগ না থাকায় ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব থাকবে না: রুমিন ফারহানা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে থাকবে না এনসিপি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ গ্রহণ করলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT