চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ফিরলেন সাকিব-মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ০৬, মে ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

করোনাভাইরাসের হানায় মাঝপথে আইপিএল বন্ধ হওয়ায় ভারত থেকে দেশে ফিরে এসেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় চার্টার্ড ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় পৌঁছেন তারা।

চ্যানেল আই অনলাইনকে দুই টাইগার তারকার ফেরার খবরটি নিশ্চিত করেছেন বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাকিব-মোস্তাফিজ চলে যাবেন হোটেল সোনারগাঁওয়ে। সেখানে তারা ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকবেন।

মঙ্গলবার আইপিএল স্থগিত হয়ে গেলে অনেক বিদেশি ক্রিকেটারের মতো সাকিব-মোস্তাফিজেরও দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

এ মাসেই শ্রীলঙ্কা সিরিজ থাকায় তাদের বিশেষ ব্যবস্থায় ফেরানোর পাশাপাশি কোয়ারেন্টিন শিথিলের অনুরোধ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় বিসিবি। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়ে দেয়, তাদের জন্য কোনো ছাড় নয়।

১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করতে হবে তাদের। কেননা ভারতে করোনার ব্যাপক বিস্তার। দেশটির সঙ্গে আকাশপথে যোগাযোগ বিচ্ছিন্ন বাংলাদেশের।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১৬ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। বুধবার সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৩, ২৫ ও ২৮ মে মিরপুরে অনুষ্ঠিত হবে দিবা-রাত্রির ম্যাচগুলো। সিরিজ শুরুর আগেই কোয়ারেন্টিন শেষ হবে সাকিব-মোস্তাফিজের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল ২০২১বিমানবন্দরলিড স্পোর্টসসাকিব-মোস্তাফিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে দূরত্ব বজায় রেখে ইরান যুদ্ধ থেকে কৌশলগত লাভ তুলছে চীন

এপ্রিল ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আর্থিক তদন্তের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুংয়ের পদত্যাগ

এপ্রিল ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা মামলা: দীর্ঘ ১০ বছর পর একজন গ্রেপ্তার

এপ্রিল ২২, ২০২৬

র‍্যাঙ্কিংয়ে এগোলেন শারমিন-মারুফা

এপ্রিল ২২, ২০২৬

নাহিদ-তানজিদের বড় লাফ, শুধুই অবনতি মিরাজের

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT