বেতন-ভাতা নিয়ে জটিলতা নিরসনের দাবিতে রেল কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ায় সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
ভোর থেকে কমলাপুর রেল স্টেশন থেকে কোন ট্রেন ছেড়ে যায়নি। রেল কর্মচারীরা জানিয়েছেন, পেনশন ও আনুতোষিক গ্রহণের ক্ষেত্রে ভাতা যোগ করার বিধান বাতিল করে জারি করা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে রানিং স্টাফরা এই ধর্মঘট শুরু করেছেন।
আকস্মিক ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনে এসে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। টিকিট ফেরত দিতে কাউন্টারগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন তারা।








