বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন, দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে সরকার। বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে মুক্তিযোদ্ধা দলের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
দেশের ক্রান্তিকালে মুক্তিযোদ্ধাদের করণীয় বিষয়ে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ এক দলীয় মনোভাব থেকে দেশে গণতন্ত্রের সব পথ বন্ধ করে দিয়েছে।
ঐক্যবদ্ধ আন্দোলনে সরকারের পতন ঘটানোর আহ্বানও জানিয়েছেন তিনি।







