চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশ ছাড়ার অনুমতি নেই, গ্রেফতার হতে পারেন জ্যাকুলিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৪ পূর্বাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে রবিবার দুবাই যাওয়ার সময় মুম্বাই বিমানবন্দরে আটকে দিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অভিনেত্রীকে বিমানবন্দর ছাড়ার অনুমতি দেয়া হলেও জানানো হয় দেশ ছাড়বার অনুমতি নেই তার।

অভিনেত্রীর কথিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। সেই মামলার তদন্তের জন্যই সন্দেহভাজন হিসেবে ইডি নোটিশ জারি করেছে অভিনেত্রীর নামে। শোনা যাচ্ছে, যে কোনো সময়ে গ্রেফতার হতে পারেন অভিনেত্রী।

ইডির দেওয়া চার্জশিটে বলা হয়েছে, জ্যাকুলিনকে খুশি করতে সুকেশ নাকি ১০ কোটি রুপির বিভিন্ন সামগ্রী উপহার দিয়েছেন। সেই উপহারের মধ্যে রয়েছে ৫২ লাখ রুপির ঘোড়া ও জ্যাকুলিনের পছন্দের চারটি পার্শিয়ান বিড়াল, যার প্রতিটির দাম ৯ লাখ রুপি।

জ্যাকুলিন একটা শোতে অংশ নিতে দুবাই যেতে চেয়েছিলেন বলে খবরে জানানো হয়েছে। খুব শিগগির জ্যাকুলিনকে দিল্লিতে জেরা করবে ইডি। এই মামলায় আগেও দু-বার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি।

জ্যাকুলিনের বর্তমান অবস্থা প্রসঙ্গে তার এক সহশিল্পী বলেছেন, ‘তিনি খুবই মিষ্টি একজন মানুষ। তবে খুবই উচ্চাভিলাষী। সবসময়েই উন্নত জীবনের পেছনে ছোটেন। শুধু নিজের ভালোটাই বোঝেন।’

সুকেশের সঙ্গে সম্পর্কের জেরেই গত কয়েকমাস ধরে সংবাদ শিরোনামে রয়েছেন বলিউড সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে এই প্রতারক ব্যবসায়ীর সঙ্গে জ্যাকুলিনের অন্তরঙ্গ মুহূর্তের একাধিক ছবি ফাঁস হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্যাকুলিন ফার্নান্দেজসুকেশ চন্দ্রশেখর
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের স্কিল এবং স্পেনের গতি উপভোগ্য হবে: শেখ আসলাম

জুলাই ১০, ২০২৬

সাইবার আস্থা: একটি ‘ডিজিটাল সেফ সিস্টেম’ পদ্ধতি

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT