চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতি মামলায় হাজিরা দিতে আবারও আদালতে খালেদা জিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৭
আদালত
A A

জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন কার্যক্রমে অংশ নিতে বিশেষ জজ আদালতে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার সকাল ১১টার পর তিনি বকশিবাজারের তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে পৌঁছান। এর আগে তিনি আদালতের উদ্দেশে গুলশানের বাসা থেকে রওনা হন।

গত সোমবার খালেদা জিয়ার সময় আবেদন আমলে নিয়ে তাকে আত্মপক্ষ সমর্থনে হাজির হতে আজ বৃহস্পতিবার নতুন তারিখ হিসেবে ধার্য করেন আদালত।

সোমবার রাষ্ট্রপক্ষ থেকে বেগম জিয়াকে ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের কার্যক্রম শুরু করার অনুরোধ করলেও খালেদা জিয়ার পক্ষে আইনজীবীরা মামলার বিষয়বস্তু নিয়ে কথা বলা শুরু করেন। তার আইনজীবীরা জানান, বেগম খালেদা জিয়া ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের কাজ শুরু করতে চাচ্ছেন না।

কারণ হিসেবে খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা বলেন, আগের নেয়া সাক্ষ্যগুলোর মধ্যে একজন সাক্ষীর বক্তব্যের সঙ্গে রাষ্ট্রপক্ষের সাক্ষীর সাক্ষ্যের পার্থক্য রয়েছে। তাই মামলার সঠিক তদন্ত হয়নি দাবি করে পুনঃতদন্ত এবং আত্মপক্ষ সমর্থনে সময় চেয়ে সময় ওইদিন আবেদন করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া।

একই মামলায় ২৬ জানুয়ারি ঢাকার বকশীবাজারে তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদ্দার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। হাজিরার তারিখ হলেও দীর্ঘদিন ধরে লন্ডনে থাকা তারেক রহমান আদালতে না যাওয়ায় গ্রেফতারি পরোয়ানাটি জারি হয়।

Reneta

মামলার বিবরণীতে বলা হয় যায়, জিয়া অরফানেজ ট্রাস্টের দু’ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় আরও একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। খালেদা ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন- কাজী সালিমুল হক কামাল, শরফুদ্দিন আহমেদ, সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT