চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতি প্রতিরোধে এবার হটলাইন চালু করলো দুদক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৭
বাংলাদেশ
A A
অর্থ আত্মসাত

দুদকের মামলায় কক্সবাজারে ৫ জন কারাগারে

জনগণের কাছ থেকে সরাসরি দুর্নীতির অভিযোগ নেয়ার জন্য ‘হটলাইন ১০৬’ চালু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অফিস চলাকালীন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই নম্বরে ফ্রি কল করে দুর্নীতির তথ্য জানানো যাবে।

বৃহস্পতিবার দুদকের মিডিয়া সেন্টারে ‘হটলাইন ১০৬’ উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

দুদক জানিয়েছে, এই হটলাইনে অভিযোগকারীর নাম-ঠিকানা বা পরিচয় কোন অবস্থাতেই প্রকাশ করা হবে না। কমিশনের প্রধান কার্যালয়ের তিন তলায় এই হটলাইন সেন্টার স্থাপন করা হয়েছে।

‘হটলাইন-১০৬’ পরিচালনার জন্য ৫০ জন কর্মকর্তাকে প্রযুক্তি এবং আচরণগত বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে কমিশন।

হট লাইনের উদ্বোধন করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমরা সবাই দুর্নীতিগ্রস্ত, ক্ষমতাবানরাই দুর্নীতি করে।’

এসময় অর্থমন্ত্রী আরো বলেন, সেবা প্রদানের ক্ষমতা যাদের হাতে তারাই দুর্নীতি করে। তবে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে দুর্নীতি প্রতিরোধ সম্ভব।

Reneta

এছাড়া দুর্নীতি কমিয়ে আনার লক্ষ্যে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, জনসাধারণ সচেতন হলে আট থেকে দশ বছরের মধ্যে দুর্নীতি কমে যাবে।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দেশ দুর্নীতিতে নিমজ্জিত। এখন রক্ষকরা ভক্ষক হিসেবে কাজ করছে। এই অবস্থায় দুর্নীতির চিত্র পাল্টাতে হলে দুর্নীতির সঙ্গে জনগণকে সম্পৃক্ত করা জরুরি। এ কারণে এই জরুরি সেবার উদ্বোধন।

এই কর্মসূচি দুর্নীতি প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করবে বলেও মনে করেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দুদক হটলাইন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৪জন দগ্ধ

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

মে ১১, ২০২৬

তরুণ মুখের ঢল নিয়ে বাংলাদেশে দুই সিরিজের দল অস্ট্রেলিয়ার

মে ১১, ২০২৬
ছবি: পিএমও

আমরা একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT