চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দু’বছরের বেশি কক্সবাজারে জন্মনিবন্ধন সনদ বন্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

রোহিঙ্গাদের কারণে স্থানীয়দের সীমাহীন দুর্ভোগ ও ভোগান্তির নতুন মাত্রা কক্সবাজারে জন্মনিবন্ধন সনদপত্র দেয়া বন্ধ রাখা।

২০১৭ সালের সেপ্টেম্বরের শুরু থেকে এ পর্যন্ত কক্সবাজারের সকল পৌরসভা এবং ইউনিয়ন পরিষদে বন্ধ রয়েছে এ জন্মনিবন্ধন প্রক্রিয়া। কবে নাগাদ এটি চালু করা সম্ভব হবে বলতে পারছেন না কেউ।

শুরুতেই কক্সবাজার জেলায় জন্মনিবন্ধন প্রক্রিয়া বন্ধ করে দেয় সরকার। অনেক দিন ধরে অভিযোগ স্থানীয়ভাবে জন্মনিবন্ধন করে অনেক রোহিঙ্গা হয়ে যাচ্ছে বাংলাদেশের নাগরিক। তাই গেল ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের স্রোত বাড়ায় সেপ্টেম্বরে কক্সবাজারের চারটি পৌরসভা এবং ৭১টি ইউনিয়নে জন্মনিবন্ধন প্রক্রিয়া বন্ধ রয়েছে গত ২ বছর বছরের বেশি সময় ধরে। এতে সীমাহীন দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। কিছু জনপ্রতিনিধি ভোগান্তি রোধে বিকল্প প্রত্যয়নপত্র দিলেও তা খুব একটা পাচ্ছেন না বেশিরভাগ মানুষ।

ভোগান্তির কথা স্বীকার করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। সচেতন মহলের দাবি, রোহিঙ্গাদের কারণে জন্ম নিবন্ধন সনদপত্র দেয়া বন্ধ না করে বরং জনপ্রতিনিধিরাই সচেতন হলে এই সমস্যার সমাধান হবে।

ভোগান্তির কথা স্বীকার করে জন্ম নিবন্ধন চালু করতে ইতোমধ্যে সরকারের কাছে আবেদন জানিয়েছেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। তবে কবে নাগাদ চালু হবে তা বলতে পারেননি তিনি।

নতুন পুরনো মিলে কক্সবাজারের উখিয়া-টেকনাফে এখন অবস্থান করছে প্রায় ১১ লাখের অধিক রোহিঙ্গা। এদের কারণে আটকে থাকা জন্ম নিবন্ধনের সার্ভারটি খুলে দেয়ার দাবি ভুক্তভোগীদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কক্সবাজারজন্ম নিবন্ধনরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬

আবু সাঈদ হত্যা মামলা: সাজাপ্রাপ্ত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেপ্তার

মে ১৬, ২০২৬

চেলসিকে হারিয়ে রেকর্ড অষ্টম এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যানসিটি

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT