চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই সেঞ্চুরির ম্যাচে ‘১০৯’কে হারাল ‘অপরাজিত ১০০’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ইনিংসেই ম্যাচের উত্তাপ মাত্রা ছাড়িয়েছে! বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে প্রথম সেঞ্চুরি এসেছে নাজমুল হোসেন শান্তর ব্যাটে। মিনিস্টার গ্রুপ রাজশাহী পেয়েছে ২২০ রানের সংগ্রহ। জবাবে ফরচুন বরিশালও পেরিয়েছে দুইশ। ওপেনার পারভেজ হোসেন ইমনের অপরাজিত ১০০ রানে ম্যাচ জিতেছে ৮ উইকেটে।

বরিশাল হারলে প্লে-অফের আশা ধূসর হয়ে যেত। জয়ে সুযোগ থাকলে সেরা চারের। শেষ দুই ম্যাচে সাফল্য ধরে রাখতে হবে তাদের। হারের পর রাজশাহী নিজেরাও ভালোভাবেই আছে প্লে-অফের দৌড়ে।

শান্তর সেঞ্চুরির ম্যাচে কামরুল ইসলাম রাব্বি হ্যাটট্রিক করেছেন। তার সাফল্যকে জয়ের রূপ দিলেন পারভেজ। রানতাড়ায় নেমে উদ্বোধনীতে সাইফ হাসান (২৭, ১৫ চারে দুটি করে চার-ছয়) ও তামিম ইকবাল ২৭ বলে ৪৪ রান এনে দেন।

অধিনায়ক তামিমের সঙ্গে পরে যোগ দেন পারভেজ। দুজনে ১১৭ রান এনেছেন জুটিতে, সেটি মাত্র ৪৭ বলে। তামিম ৫ চার এক ছয়ে ৩৭ বলে ৫৩ করে সাজঘরে হাঁটা দেন।

পারভেজকে আউট করতে পারেনি রাজশাহী। ঠিক ১০০ করে অপরাজিত থাকেন যুব বিশ্বকাপজয়ী দলে বাঁহাতি ব্যাটসম্যান। ৪২ বলে ৯ চার ৭ ছক্কায় সাজানো ইনিংস তার।

পারভেজের সঙ্গে ম্যাচ শেষ করে আসার কৃতিত্ব পাবেন আফিফ হোসেনও। আফিফ ৩ চারে ১৬ বলে ২৬ করে দারুণ সঙ্গ দিয়েছেন। দুজনের ৬০ রানের জুটি ৪০ বলে।

Reneta

দিনের দ্বিতীয় সেঞ্চুরি পারভেজের ব্যাটে। তার আগে শান্তর ঝড় দেখেছে মিরপুর। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে যেটি প্রথম সেঞ্চুরি। রাজশাহীর অধিনায়ক ৫২ বলে ছুঁয়েছেন তিনঅঙ্ক। পেসার তাসকিনকে মিডউইকেট দিয়ে ছক্কা মেরে।

৫৫ বলে ১০৯ রানের অসাধারণ ইনিংস খেলে শেষ ওভারে আউট হন ওপেনার শান্ত। মারেন ১১টি ছক্কা, চারটি চার।

এ বাঁহাতির দুর্দান্ত সেঞ্চুরি ও আনিসুল ইসলাম ইমনের ফিফটিতে (৬৯) রাজশাহী ৭ উইকেট হারিয়ে তোলে ২২০ রান। এবারের আসরে সেটি এখন দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহে নেমে গেছে বরিশালের ২২১-এর পর। শান্ত-আনিসুলের উদ্বোধনী জুটিতে আসে ১৩১ রান, ৭৪ বলে।

জানুয়ারিতে বঙ্গবন্ধু বিপিএলে টি-টুয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন শান্ত। মিরপুরেই খুলনা টাইগার্সের হয়ে ঢাকা প্লাটুনের বিপক্ষে খেলেছিলেন ৫৭ বলে ১১৫ রানের ইনিংস।

সেটি ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু আউট হয়ে যান শেষ ওভারের দ্বিতীয় বলে। বরিশালের পেসার কামরুল ইসলাম রাব্বি শেষ ওভারের প্রথম বলে আউট করেন নুরুল হাসান সোহানকে। তৃতীয় বলে ফরহাদ রেজাকে ফিরিয়ে তুলে নেন ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। এক বল বিরতি দিয়ে আরও একটি উইকেট নেন রাব্বি। শেষ ওভারে ১০ রান তুলেও ৪ উইকেট হারায় রাজশাহী।

ওপেনিং জুটিতে রাজশাহীর রান, এবারের আসরে যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটি। শান্তর সেঞ্চুরি দিনে তার সঙ্গী ইমন করেন ৩৯ বলে ৬৯ রান। সাতটি চার ও তিনটি ছয়ের মারে সাজানো ছিল তরুণের ইনিংসটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফরচুন বরিশালমিনিস্টার গ্রুপ রাজশাহীরাব্বিরাহিলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

উত্তর আমেরিকার বঙ্গ সম্মেলনে ইমপ্রেসের ‘মানুষের বাগান’

জুলাই ৫, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে চিড়িয়াখানায় গেল সার্কাসের হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই ৫, ২০২৬

নেইমার আজ কখন মাঠে নামবেন?

জুলাই ৫, ২০২৬
ছবি: পিএমও

নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেনমোহর আদায়ে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT