চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই মেয়েসহ শ্যালিকাকে গলা কেটে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২১ পূর্বাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৯
- লিড নিউজ, জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শ্যালিকা ও তার দুই মেয়েসহ একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক আব্বাস উদ্দিন পুলিশের জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।

বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ লাইনে প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ।

গণমাধ্যমকে পুলিশ সুপার এই হত্যাকাণ্ডের ব্যাপারে আরো জানান: আটক আব্বাস উদ্দিন একজন ইয়াবা সেবনকারী এবং সে তার শ্যালক ও স্ত্রীর প্রতি ক্ষুব্ধ হয়ে তাদের উপর প্রতিশোধ নিতে দুই মেয়েসহ শ্যালিকাকে হত্যা করেছে বলে স্বীকার করেছে।

Banglabid

আব্বাস উদ্দিনের স্বীকারোক্তি মতে, তার শ্যালক তাকে চড় মেরেছিল এবং তার স্ত্রী ও শ্যালক প্রায় সময়ই শ্যালিকা নাসরিনের বাসায় এসে সময় কাটাতো। সেই ক্ষোভ থেকেই আব্বাস উদ্দিন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

পুলিশ সুপার আরও জানান: আটক আব্বাস উদ্দিনকে রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হবে এবং তার জবানবন্দি রেকর্ড করার পদক্ষেপ নেয়া হবে।

পুলিশ সুপার বলেন: হত্যাকাণ্ডের খবর পেয়ে তিনি আসামীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে জেলা আইন শৃঙ্খলা বাহিনীর সব সংস্থাকে কঠোর নির্দেশ দিয়েছিলেন। ঘটনাস্থল পরিদর্শন করে খুনীকে দ্রুত গ্রেপ্তার করার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তিন ঘণ্টার ব্যবধানে আসামীকে গ্রেপ্তার করে এর বাস্তবায়ন করেছেন।

Reneta

এর আগে তিন হত্যাকাণ্ড ঘটিয়ে আব্বাস উদ্দিন এলাকাতেই আত্মগোপনে ছিল। পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে বিকেলে সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউসের পাশে একটি কমিউনিটি সেন্টারে ঢুকে খাবার টেবিলের নীচে সে লুকিয়ে থাকে। সেখান থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করলে সে হত্যাকাণ্ডের ব্যাপারে নিজের দোষ স্বীকার করে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার সি আর খোলা এলাকায় একটি ছয় তলা বাড়ির ষষ্ঠতলার ফ্ল্যাট বাসা থেকে পুলিশ আব্বাস উদ্দিনের শ্যালিকা নাসরিন, তার দুই শিশু কন্যা নুসরাত ও খাদিজার লাশ উদ্ধার করে।

পুলিশ তাদের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্নসহ গলা কাটা অবস্থায় পায়। পরে ময়না তদন্তের জন্য মরদেহগুলো সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

হত্যাকাণ্ডের পর পর পুলিশ আব্বাস উদ্দিনকে সন্দেহ করে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্বাস উদ্দিননারায়ণগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT