চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই মেয়েকে নিয়ে নিউ ইয়র্কেই ফিরে গেলেন শ্রাবন্তী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

দুই মেয়ে রাবিয়াহ ও আরিশাকে নিয়ে অবশেষে নিউ ইয়র্কেই চলে যেতে বাধ্য হলেন ‘রং নাম্বার’ খ্যাত এক সময়ের তারকা অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী। শুক্রবার সন্ধ্যায় তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন বলেন চ্যানেল আই অনলাইনকে জানান নির্মাতা চয়নিকা চৌধুরী।

বিদায়লগ্নে বিমান বন্দরে শ্রাবন্তী ও তার দুই মেয়ের সাথে ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

দুই মেয়ের ভবিষ্যতের দিকে তাকিয়ে অবশেষে নিউ ইয়র্কেই ফিরে যেতে বাধ্য হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী, এ বিষয়টি জানিয়ে চয়নিকা চৌধুরী শনিবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে বলেন, শ্রাবন্তী ভেবেছিলো আলম ভাইয়ের(শ্রাবন্তীর স্বামী) সাথে দাম্পত্য ঝামেলা মিটে যাবে। তিনি যে ডিভোর্স লেটার পাঠিয়েছেন সেটা সন্তানদের কথা ভেবে উইথড্রো করবেন। শ্রাবন্তীর পক্ষ থেকে সব ধরনের চেষ্টায় করা হয়েছে। কিন্তু আলম ভাই ডিভোর্সের সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত শ্রাবন্তী নিউ ইয়র্কেই ফিরে যাওয়া সঠিক মনে করেছেন।

ডিভোর্স নিয়ে আদালতে শ্রাবন্তী ও তার স্বামী মোহাম্মদ খোরশেদ আললের মামলা চলমান। সেটার কী হবে? এমন প্রশ্নে চয়নিকা চৌধুরী বলেন, শ্রাবন্তী আমাকে বলেছেন তার মামলাটি দেখবে তার পরিবারের সদস্য কালাম। তাকেই মামলার ‘পাওয়ার অফ অ্যাটর্নি’র দায়িত্ব দিয়ে গেছেন শ্রাবন্তী।

তবে কি ডিভোর্স নিশ্চিত? এই প্রশ্নেরও উত্তর দিয়ে গেছেন শ্রাবন্তী। চয়নিকা চৌধুরী ভাষ্য, উড়াল দেয়ার আগে শ্রাবন্তী আমাকে বলেছেন আমিতো আলমের সাথে সংসার করার অনেক ট্রাই করলাম। এখন সে যদি আমার সাথে থাকতে না চায় তাহলেতো আর আমি জোর করতে পারি না। কিন্তু এখনতো আমাকে আমার মেয়েদের দিকটাও ভাবতে হবে। তাদের স্বপ্ন পূরণে আমাকে নিউ ইয়র্কে যেয়ে কিছু একটা করতে হবে। শ্রাবন্তীকে এখন বিশাল একটা সমুদ্র পাড়ি দিতে হবে বলে মনে করেন চয়নিকা।

নিউ ইয়র্কে যেয়ে কেন স্ট্রাগল করবেন? অভিনয় ক্যারিয়ার নিয়ে নতুন করে দেশেও কাজ শুরু করতে পারতেন না?-প্রশ্নে চয়নিকা বলেন, ওই দেশে যাওয়ার ইচ্ছে শ্রাবন্তীরও ছিলো না। কিন্তু ওইখানে তার বাচ্চা দুটোর সিটিজেনশিপ। এজন্য ওইখানেই বাচ্চাদেরকে ভালো ভাবে মানুষ করার জন্যই পাড়ি দিলেন। আর দেশে এসে ছিলেন মূলত আলম ভাইয়ের সংসার করতেই। কিন্তু সেটা যখন হলো না, তাই আর দেশে থাকারও হয়তো ইচ্ছে জাগেনি। আর অভিনয় ক্যারিয়ারের কথা বলছেন, এবার সে দেশে আসার পরওতো ট্রাই করেছিলাম। এজাজ মুন্না স্ক্রিপ্টও রেডি করেছিলো। কিন্তু সে রাজি হয়নি। তবে যাওয়ার আগে একটা কথা শ্রাবন্তী বলে গেছেন, যদি নিউ ইয়র্কে যেয়ে ভালো না লাগে তাহলে সে ব্যাক করবে। তবে মেয়েদের সুন্দর ভবিষ্যতের জন্য নিউ ইয়র্কেই বাস করার আপ্রাণ চেষ্টা করবে।

Reneta

চলতি বছরের মে মাসে অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তীকে ডিভোর্স লেটার পাঠায় তার স্বামী খোরশেদ আলম। এরপর ২২ জুলাই এই ডিভোর্স লেটারকে অবৈধ দাবি করে ঢাকার পারিবারিক আদালতে ‘দাম্পত্য সত্ত্ব পুনরুত্থান’ মামলা করেন শ্রাবন্তী। আগস্টের শুরুতেই তাদের দুই পক্ষকেই ডাকে আদালত। যেখানে দুই সন্তান নিয়ে হাজির ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী। তবে ডিভোর্সের সিদ্ধান্তে অনড় থাকেন স্বামী খোরশেদ আলম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চয়নিকাডিভোর্সরং নাম্বারলিড বিনোদনশ্রাবন্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT