আপিল বিভাগের সদ্যপ্রয়াত বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ছানার জানাযা হয়েছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। অংশ নেন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনমন্ত্রী, সিনিয়র আইনজীবীসহ বিচার বিভাগীয় কর্মকর্তারা।
বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ছানা রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যু বরণে করেন।
জানাযার পর আপিল বিভাগের প্রয়াত বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ছানা ও হাইকোর্ট বিভাগের প্রয়াত বিচারপতি জে এন দেব চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে আজ একদিনের ছুটির কথা জানান প্রধান বিচারপতি এস কে সিনহা।






