চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুঃসময় কাটিয়ে দারুণ এক দলে পরিণত হয়েছে বাংলাদেশ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

লিগ-পর্বে দুবার হারলেও নিধাস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিসিবির সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। সেই সঙ্গে দলের প্রেরণা ধরে রাখার তাগিদ দিয়েছেন তিনি।

রোববার চ্যানেল আইয়ের জনপ্রিয় টক শো ‘তৃতীয় মাত্রায়’ অতিথি হয়ে এসে ফারুক বলেন, ‘দুঃসময় কাটিয়ে উঠে দারুণ এক দলে পরিণত হয়েছে সাকিব আল হাসানের দল। এখন শেষ ম্যাচে ‘মোমেন্টাম’ ধরে রাখাটা খুব জরুরি।’

বাংলাদেশকে এগিয়ে রাখলেও আগের ম্যাচে বোলিংয়ের সময় বোলার ব্যবহারে অধিনায়ক সাকিব আল হাসানের সমালোচনাও করেন সাবেক এ অধিনায়ক।

ফাইনালে নাজমুল অপুকে ব্যবহার করতে পরামর্শ দেন ফারুক আহমেদ।

টানা তিন ম্যাচ জিতে সবার আগে নিধাস ট্রফির ফাইনালে উঠেছে ভারত। আর শ্বাসরুদ্ধকর ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে টাইগাররা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোতে মুখোমুখি হবে দুই দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিধাস ট্রফিলিড স্পোর্টস
শেয়ারTweetPin2

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT