চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজ একুশে ফেব্রুয়ারি পালন করছি: ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A
একুশে ফেব্রুয়ারি-বিএনপি-মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্রহীনতা, বিচারহীনতা আর ফ্যাসিবাদী শাসনে মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে রেখে ক্ষোভ-দুঃখ ভারাক্রান্ত মনে এবার একুশে ফেব্রুয়ারি পালন করতে হচ্ছে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে শহীদ মিনারে ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, এই দিনে শুরু হয়েছিল স্বাধীনতা আন্দোলনের মূল ভিত্তি। সমগ্র জাতি গণতান্ত্রিক আন্দোলন সঙ্গে সম্পৃক্ত হয়েছিল। ১৯৫২ সালের ভাষা আন্দোলন স্বাধীনতা সংগ্রামের মূল ভিত্তি ছিল।

‘এই দিনে আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল ও দলের চেয়ারপার্সনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। আজকে এমন এক সময় এ দিবস আমাদেরকে পালন করতে হচ্ছে যখন বাংলাদেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে। সমস্ত রীতিনীতি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। মানুষের অধিকার কেড়ে নেয়া হচ্ছে, ভোটের অধিকার কেড়ে নেয়া হচ্ছে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই।’

মির্জা ফখরুল বলেন, ‘বিচার বিভাগ থেকে শুরু সংসদ পর্যন্ত দলীয়করণ করা হয়েছে। তাই আজকে এই দিনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি চিরকাল গণতন্ত্রের সংগ্রাম করছেন, লড়াই করছেন, তাকে একটি মিথ্যা মামলায় কারাগারে দিনযাপন করতে হচ্ছে।’

‘অত্যন্ত দুঃখকষ্ট ও ভারাক্রান্ত মনে দিনটি পালন করছি,’ যোগ করেন তিনি।

Reneta

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সমগ্র বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্র ও দেশনেত্রীকে মুক্ত করার জন্য একটি ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তুলবে। এবং যে সরকার জগদ্দল পাথরের মতো বসে আছে তাদেরকে সরিয়ে ও পরাজিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘যতদিন পর্যন্ত ঐক্য প্রতিষ্ঠা না হয়, যতদিন পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকারের পতন না হয়, ততদিন আমাদের এই আহ্বান অব্যাহত থাকবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একুশে ফেব্রুয়ারিখালেদা জিয়াবিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীরলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT