চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘ ১৬ বছর পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

সোহেল তালুকদারসোহেল তালুকদার
১০:২৯ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৯
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ভূঞাপুরে নানা জটিলতা কাটিয়ে দীর্ঘ ১৬ বছর পর ১ নভেম্বর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সম্মেলনকে কেন্দ্র করে সকল প্রস্তুতি শেষ করেছে দলটি। এতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

তবে সাধারণ নেতাকর্মীদের দাবি, ভোটের মাধ্যমে যেন তাদের নেতা নির্বাচিত হয়। একই সাথে বিতর্কিত কাউকে দলে ঠাঁই না দেয়ার আহ্বান জানান তারা।

সম্মেলনে সভাপতি পদে বর্তমান আহ্বায়ক মাসুদুল হক মাসুদ ছাড়া বিকল্প কোনো প্রার্থী না থাকায় ওই পদে তেমন আলোচনা না থাকলেও সাধারণ সম্পাদক পদে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সভাপতির প্রতিদ্বন্দ্বি না থাকায় অনেকটা নিশ্চিত সভাপতি মাসুদুল হক মাসুদ। অন্যদিকে সম্পাদক পদে দলের বেশ কয়েকজন নেতা প্রার্থীতা ঘোষণা করেছেন। এরমধ্যে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফতার বাদল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ ভোলা ও আওয়ামীলীগ নেতা এডভোকেট আনোয়ার হোসেন মিন্টু সম্পাদক পদে রঙ্গিন ব্যানার ও পোস্টার উপজেলার বিভিন্ন এলাকায় লাগিয়ে প্রচারণা চালাচ্ছে।

জানা গেছে, উপজেলা আওয়ামীলীগ ১৬ বছর ধরে আহবায়ক কমিটি দিয়ে পরিচালিত হচ্ছে। সর্বশেষ গত ২০০৩ সালের ২১ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। এরপর বিভিন্ন দলে বিভক্ত ও কোন্দল এবং নানা জটিলতার কারণে সম্মেলন করতে পারেনি দলটি। সেই সময় কাউন্সিলরদের ভোটে বর্তমান আহ্বায়ক মাসুদুল হক মাসুদকে সভাপতি ও আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুতকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

পরে মাসুদুল হকের সঙ্গে জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি শামসুর রহমান খানের বিরোধকে কেন্দ্র করে ২০০৬ সালের ১৫ জুন কমিটি ভেঙে দেয়া হয়। সেসময় বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেটকে আহবায়ক করে কমিটি গঠন করা হয়।

Reneta

২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হালিম দলীয় মনোনয়ন পান। অন্যদিকে কোন্দল নিরসনের জন্য ২০০৯ সালের ৮ জানুয়ারি আব্দুল হালিমের স্থলে মাসুদুল হককে কমিটির আহবায়ক করে নতুন কমিটি গঠন করা হয়। এরপর আরো কয়েকবার মাসুদুল হককে কমিটির আহবায়ক করে উপজেলা আওয়ামীলীগ পরিচালিত হয়। এই কমিটিও সম্মেলন করতে ব্যর্থ হতে হতে দীর্ঘ ১৬ বছর পর আগামী ১ নভেম্বর সম্মেলনরের চুড়ান্ত তারিখ নির্ধারিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

এছাড়া কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা এবং টাঙ্গাইলের কয়েকটি আসনের সাংসদরা উপস্থিত থাকবেন।

স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পরে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে এতে খুশি নেতাকর্মীরা। তবে সম্মেলনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করার সুযোগসহ বিতর্কিতদের দলে ঠাঁই না দেয়ার আহ্বান জানান তারা।

উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মাসুদুল হক মাসুদ জানান, সারাজীবন রাজনীতি করছি। কর্মীরা সিদ্ধান্ত নিয়ে তাদের নেতা বাছাই করবে। গণতান্ত্রিক পদ্ধতিতে সম্মেলন অনুষ্ঠিত হবে।

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-টাঙ্গাইল) আসনের সাংসদ ছোটমনির জানান, সম্মেলনকে ঘিরে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামীলীগত্রি-বার্ষিক সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬

মাঠে দেরিতে ও পুরস্কার নিতে না আসার কারণ জানালেন কিংস কোচ

মে ২০, ২০২৬

বিদ্যুতের সঞ্চালন চার্জ ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব, পাইকারি দামও বাড়াতে চায় পিডিবি

মে ২০, ২০২৬

টেকসই নগর গড়তে প্রয়োজন ছাদকৃষি

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT