প্রকাশনী সংস্থা ‘জাগৃতি’র প্রকাশক ফয়সাল আরেফীন দীপনের ময়না তদন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। ময়না তদন্ত শেষে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান জানিয়েছেন, দীপনের শরীরে ধারালো অস্ত্রের ৬টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
৬টি আঘাতের মধ্যে গভীর ৩টি ক্ষতের ২টি মাথা ও ঘাড়ে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ফরেনসিক বিভাগ প্রধান।
রোববার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ফয়সাল আরেফীন দীপনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।






