চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লিতে শিশু ধর্ষণের দায়ে দুই কিশোর গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৬ পূর্বাহ্ণ ১৮, অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক
A A

মাত্রই হাটতে শেখা আড়াই বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের মতো বর্বোরোচিত ঘটনার সাথে জড়িত থাকার দায়ে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। শুক্রবারে বিদ্যুত চলে যাওয়ার সুযোগে ওই দু’জন বাসা থেকে শিশুটিকে মোটরবাইকে তুলে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

১৭ বছরের কাছাকাছি বয়সের গ্রেপ্তারকৃত দুই কিশোর পশ্চিম দিল্লির নাংলোয়ি এলাকায় নির্মম নির্যাতনের শিকার শিশুটির বাসার পাশেই থাকে। তারা শিশুটির পরিবারের পূর্বপরিচিত বলে জানায় পুলিশ।

পাশবিকতার শিকার শিশুটির বাসার নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ দেখে এই দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের যুগ্ম কমিশনার দিপেন্দ্র পাথাক বলেন, এই মামলায় ১৫ টিরও বেশি দল গঠন করা হয়েছে এবং রাতভর প্রায় ২৫০ জন স্থানীয় অধিবাসীকে জিজ্ঞাসাবাদ করা হয়।

বাসার কাছেই ‘রামলিলা’ অনুষ্ঠান দেখার সময় শিশুটিকে অপহরণ করা হয় বলে জানান ধর্ষণের শিকার শিশুটির মা। “আমার মেয়ে রামলিলা দেখছিলো। এসময় ১০ মিনিটের জন্য বিদ্যুত চলে যায়। সেই সময়ে তারা তাকে অপরহণ করে।”

তিনঘন্টার বেশি সময় শিশুটিকে নিখোঁজ থাকার পর তার প্রতিবেশীরা নিকটবর্তী একটি পার্কে শিশুটিকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে। মেয়েটির প্রচুর পরিমাণে রক্তক্ষরণ ও গোপনাঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও তার শরীরে কামড়ের ক্ষত পাওয়া যায়। গতকাল মেয়েটির সার্জারি করা হয়।

Reneta

গতকাল পুলিশ দুইজন ব্যক্তি একজন শিশুকে বাইকে করে নিয়ে যাচ্ছে নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা এমন অপর আরেকটি ভিডিও প্রকাশ করে। কিন্তু তাদের স্থানীয় অধিবাসী বলে সণাক্ত করা হয় যাদের মধ্যে একজনের কণ্যা ছিলো শিশুটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিল্লিতে শিশু ধর্ষণভারতে ধর্ষণভারতে শিশু ধর্ষণশিশু ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT