চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দিলীপ কুমারের আগে ও পরে, এভাবে চিহ্নিত হবে বলিউড’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২১
বিনোদন
A A

কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে শোকার্ত গোটা বলিউড। তবে তার মৃত্যুতে যেন একটু বেশি-ই শোকে আছেন আরেক কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। আর হবেনই বা না কেন দিলীপ কুমার যে তার কাছে ছিলেন ‘আইডল’!

হ্যাঁ, দিলীপ কুমারকে আইডল ই মানতেন অমিতাভ বচ্চন। প্রিয় অভিনেতাকে নিয়ে অমিতাভের অতীত স্মৃতিচারণ অন্তত তাই বলে। দিলীপ কুমারও পছন্দ করতেন অমিতাভ বচ্চনকে। বহুবার বলেছেনও তা।

নিজের প্রিয় অভিনেতার মৃত্যুকে অমিতাভ বললেন এভাবে, ‘এক প্রতিষ্ঠান চলে গেলেন’। দিলীপ কুমারের মৃত্যু সংবাদ শুনে একাধিক টুইট করেন অমিতাভ।

এক টুইটে অমিতাভ বলেন, দিলীপ কুমারের মৃত্যু বলিউডের অত্যন্ত বড় ক্ষতি। শোকবার্তায় তিনি লিখেছেন দিলীপ কুমার অভিনয়ের এক প্রতিষ্ঠান ছিলেন৷ তাই বলিউডের সময়কালকে ভাগ করা হবে দিলীপ কুমার পূর্ববর্তী ও তার পরবর্তী সময় হিসেবে৷

একটি টুইটে অমিতাভ লেখেন, একটা প্রতিষ্ঠানের অবসান। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস লেখা হলে, তার শুরু এবং শেষে সর্বদা দিলীপ কুমারের নামই থাকবে। তার আত্মার শান্তি কামনা করছি। এই কঠিন সময়ে লড়ার মতো শক্তি দিন তার পরিবার-পরিজনদের। গভীরভাবে দুঃখিত।

এরপর আরও একটি টুইটে অমিতাভ৷ লেখেন, ‘এক দীর্ঘ অধ্যয়ের শেষ, যা আর কোনও দিনও ফিরবে না৷’।

Reneta

চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে প্রয়াত হন ৯৮ বছর বয়সী বলিউডের ট্রাজেডি কিং খ্যাত কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার। এদিন বিকেল ৫টার দিকে প্রয়াত এই কিংবদন্তীর দাফন হবে মুম্বাইয়ের জুহুর শান্তাক্রুজ কবরস্থানে। দুপুরে মহারাষ্ট্রের স্থানীয় সরকার জানিয়েছে, দিলীপ কুমারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে।

এরআগে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতাল থেকে এই অভিনেতার মরদেহ নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়। যেখানে তাকে শেষবারের মতো দেখতে জড়ো হন বলিউডের নবীন প্রবীন তারকা থেকে শুরু করে সাধারণ ভক্ত অনুরাগীরা।

সিনেমা জগতে তিনি দিলীপ কুমার নামে পরিচিত হলেও তার প্রকৃত নাম মুহাম্মদ ইউসুফ খান। ১৯২২ সালের ১১ ডিসেম্বর অবিভক্ত ভারতের পেশোয়ারে জন্ম নেন দিলীপ কুমার।

ছয় দশকের অভিনয় জীবন দিলীপের। বলিউডে তিনি পরিচিত ছিলেন ‘ট্রাজেডি কিং’ নামে। ৬৫টিরও বেশি ফিল্মে অভিনয় করেছেন। তার অভিনীত আইকনিক ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দেবদাস (১৯৫৫), নয়া দওর (১৯৫৭), মুঘল-এ-আজম (১৯৬০), গঙ্গা যমুনা (১৯৬১), ক্রান্তি (১৯৮১) এবং কর্মা (১৯৮৬)।

কর্ম’র মতো ছবি বলিউডের ইতিহাসে চিরকাল মনে রাখবেন সিনেপ্রেমী দর্শক। ১৯৯৮ সালে এ মুক্তিপ্রাপ্ত ‘কিলা’ ছবিতে শেষ দেখা গিয়েছিল দিলীপের অভিনয়।

১৯৯৪-এ দাদা সাহেব ফালকে এবং ২০১৫-এ পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনআইডলকিংবদন্তীদিলীপ কুমারবলিউডলিড বিনোদনস্মৃতিচারণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT