ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডি টেস্টে তৃতীয় দিনের সকালে ৬ উইকেট হারায় সফরকারীরা। প্রথম ইনিংসে পাকিস্তানে করা ২৭৪ রানের জবাবে বাংলাদেশ চার টপঅর্ডার ব্যাটারকে হারিয়ে তুলেছে ২৬ রান।
বিনা উইকেটে ১০ রান নিয়ে নতুন দিন শুরু করে টিম টাইগার্স। রোববার তৃতীয় দিন আর ১৬ রান যোগ করতেই ৬ উইকেট হারিয়ে বসে দল।
একে একে সাজঘরে ফেরেন জাকির হাসান (১), সাদমান ইসলাম (১০), নাজমুল হোসেন শান্ত (৪), মুমিনুল হক (১), মুশফিকুর রহিম (৩), সাকিব আল হাসান (২)।
খুররম শেহজাদ একাই নিয়েছেন চার উইকেট। অপর দুটি উইকেট নিয়েছেন মীর হামজা।
বৃষ্টির কারণে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন টসই হয়নি। দ্বিতীয় দিন টসে হেরে পাকিস্তান ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংশে আড়াইশ পেরোয়। সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।







