চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাম বাড়ছে, দাম কমছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৩ পূর্বাহ্ণ ০৪, জুন ২০১৫
অর্থনীতি
A A

২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাশ হলে বিভিন্ন পণ্য, সেবা ও আয়োজনের ওপরে নানা মাত্রার ট্যাক্স যুক্ত হবে এবং ছাড়/প্রণোদনাও আসবে। এর ফলে কোনো জিনিস/সেবার দাম বাড়বে, আবার কমবে কিছুর দাম।

যেসব পণ্য/সেবার দাম বাড়বে
বিড়ি-সিগারেট, সিরামিকের বাথটাব, মোবাইল ফোন ব্যবহারের খরচ, চা, রেশম পণ্য, এলইডি টেলিভিশন তৈরির পূর্ণাঙ্গ প্যানেল, অপটিক্যাল ফাইবাবের দাম বাড়বে।

পোল্ট্রি, পোল্ট্রি ফিড, গবাদি পশুর খাবারের ওপরে বিভিন্ন স্তরে কর আরোপ করায় দাম বাড়বে। বাড়বে কনক্রিট রেডিমিক্স ও দেয়ালে ব্যবহৃত রংয়ের দাম। আর্য়ুবেদিক/ইউনানী/ভেষজ ওষুধ, প্লাস্টিকের টিস্যু হোল্ডার, আইস ট্রে, আইস স্কুপের দাম বাড়বে।

গার্মেন্টস শিল্পে ব্যবহৃত হ্যাংগারের দাম বাড়বে। বাড়বে হিমায়িত চিংড়ি এবং খাদ্যপণ্যের দাম।

বাড়বে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচও। এছাড়া খরচ বাড়বে ই-কমার্স ভিত্তিক কেনাকাটায় এবং সুপারশপ/শপিংমলে পণ্য কেনাকাটা। গহনা সামগ্রী নির্মাণের খরচ বাড়ায় বাড়বে গহনার দামও।

আরও বাড়বে ডেইরি স্প্রেডস, শাক-সবজি, এসিড, নির্মাণ সামগ্রী, বিদেশী টায়ার, কাচেঁর আয়না, অমসৃণ হীরা, ইমিটেশন জুয়েলারি, দুই স্ট্রোক বিশিষ্ট অটো, রিভলবার ও পিস্তলের দাম। মোবাইলের সিম কার্ড, রেজর, ব্লেড, চিনি, ব্যাটারি চালিত মোটর গাড়ি, মোটর সাইকেলের দামও বাড়বে।

Reneta

রাজস্ব আদায়ে বড় লক্ষ্যমাত্রা অর্জনে শুধু করের আওতাই সম্প্রসারিত হচ্ছে না, নতুন নতুন অনেক পণ্যে বসছে কর। সরকারি-বেসরকারি উভয় কর্মকর্তাদের বেতন, বোনাস ও উৎসব ভাতার ওপর কর আরোপ হচ্ছে।

যেসব পণ্য/সেবার দাম কমবে
তবে দাম কমছে পশু খাদ্যের পুষ্টি রিমিক্স, লিভার সংক্রান্ত রোগের ওষুধ, পলিস্টার সুতোর কাঁচামাল, পেট টিপস, বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব, কিছু প্লাস্টিক পণ্য, ৬০ এম্পিয়ার পর্যন্ত ক্ষমতার ব্যাটারি, সিম কার্ড, গাড়ি, দেশীয় টায়ার, ছেলে-মেয়েদের ব্লেজার, ভাঙ্গা লোহার টুকরা, পাট ও পাটজাত পণ্যের। লিকুইড গ্লুকোজ, সুইট বিস্কুট, পাস্তার, পেঁয়াজ, টুথ ব্রাশ, মশার কয়েলের দাম কমবে।

দাম কমছে ডিজিটাল ক্যামেরা, প্রিন্টিং ইংক, এলসিডি ও এলইডি টিভি এবং কিছু খেলনা। কর কমছে আয়রণ অক্সাইড শিল্পেও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় বাজেট ২০১৫-১৬বাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে ফ্রান্সের উচিত স্পেনকে ‘ভয়’ পাওয়া

জুলাই ১১, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

জুলাই ১১, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

জুলাই ১১, ২০২৬

আকস্মিক বন্যা মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

জুলাই ১১, ২০২৬

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT