‘হাসিনা পার্কার’ ছবিতে হাসিনার ভূমিকায় অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। আর দাউদ ইব্রাহিমের চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধার আপন ভাই সিদ্ধান্ত কাপুর। ছবির একটি দৃশ্যের শুটিং-এ সিদ্ধান্ত কাপুরকে মার খেতে দেখে সহ্য করতে না পেরে কান্নায় ভেঙ্গে পড়েন শ্রদ্ধা কাপুর।
ছবির শুটিংয়ের স্মরণীয় কোন ঘটনা আছে কি না, পরিচালক অপূর্ব লাখিয়াকে এমন প্রশ্ন করা হলে তিনি এই ঘটনার কথা স্মরণ করেন। এই প্রসঙ্গে শ্রদ্ধা বলেন, ‘ছবির একটি দৃশ্যে দেখানো হয় যে, তাদের বাবা একটি বেল্ট দিয়ে দাউদ ইব্রাহিমকে নির্দয় ভাবে পেটাচ্ছে। যদিও সেটা প্রস্থেটিক বেল্ট ছিল। কিন্তু সিদ্ধান্তের অভিনয় এতটাই অকৃত্রিম ছিল যে আমার কাছে দেখে মনে হচ্ছিল ও ব্যথা পাচ্ছে।’
অপূর্ব লাখিয়া বলেন, ‘শুটিং দেখে শ্রদ্ধা কাঁদতে শুরু করেন। প্রথম তিনি তার ভাইকে মার খেতে দেখেছেন। তাই তিনি অনেক কেঁদেছিলেন সেদিন। তার কান্নার দৃশ্য আমি রেকর্ড করে রেখেছি।’
ছবির বিশেষ সেই দৃশ্যে দেখানো হবে দাউদ ইব্রাহিমের পরিবারের অভাব। দাউদ তার ভাগের খাবার খেয়ে আরও একটি খাবার চাইতেই তার বাবা ক্ষেপে যায় এবং তাকে বেল্ট দিয়ে প্রহার করে। হাসিনা তখন তার ভাগের খাবার না খেয়ে লুকিয়ে সেটা ভাইকে খাইয়ে দেয়। ভাই-বোনের অকৃত্রিম ভালবাসা দেখানো হয় দৃশ্যটিতে।
মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের জীবনীভিত্তিক ক্রাইম ফিল্ম ‘হাসিনা পার্কার’ আগামী ২২ সেপ্টেম্বর মুক্তি পাবে।








