চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাঁড়িয়ে পানি পান করছেন না তো?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৭
লাইফস্টাইল, স্বাস্থ্য
A A
পানি

সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া জরুরী। কিন্তু এই পানি খাওয়ারও আছে কিছু নিয়ম কানুন। বিশেষ করে দাঁড়িয়ে পানি পান করতে গেলে মুরুব্বীরা মানা করেন অনেকেই। হয়তো বিষয়টিকে হালকা ভাবেই নেয়া হয় অধিকাংশ ক্ষেত্রে। ব্যায়ামের সময়, হাটার সময় এমনকি আড্ডার সময়েও দাঁড়িয়ে পানি পান করে ফেলা হয়। কিন্তু দাঁড়িয়ে পানি পান করলে শরীরের কিছু স্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে। জেনে নিন দাঁড়িয়ে পানি পান করার ক্ষতিকর পরিণাম সম্পর্কে।

পানি যখন দাড়িয়ে পান করা হয় তখন তা সরাসরি বেশ দ্রুত গতিতে খাদ্যনালী দিয়ে প্রবাহিত হয়। এরপর এই পানি সজোরে গিয়ে নিম্ন পাকস্থলীর দেয়ালে আঘাত হানে। ফলে পাকস্থলীতে ক্ষত তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এমনকি পাকস্থলীর আশেপাশের অঙ্গও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয় এক্ষেত্রে। এছাড়াও দাঁড়িয়ে পানি পান করলে পাকস্থলী থেকে নিঃসৃত অ্যাসিডের কর্মক্ষমতা কমে যাওয়ার আশংকা থাকে। ফলে দীর্ঘ মেয়াদী হজম সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা বাড়ে।

কিডনি ভালো রাখতে পানির জুড়ি নেই। কিন্তু পানিই হতে পারে কিডনির ক্ষতির কারণ। দাঁড়িয়ে পানি পানের ক্ষতিকর প্রভাব কিডনিতেও পড়ে। বসে পানি পান করলে কিডনির ছাকনিগুলো সঠিক ভাবে তাদের কাজ চালিয়ে যেতে পারে। দাঁড়িয়ে পানি পান করলে প্রবল বেগে যাওয়া পানি সঠিক ভাবে পরিস্রুত হতে পারেনা। ফলে দূষিত পদার্থগুলো শরীরের ক্ষতি করে এবং দীর্ঘমেয়াদী কিডনির সমস্যা তৈরি করে।

দাঁড়িয়ে পানি পান করলে পানির তৃষ্ণাও পুরোপুরি মেটে না। তাই পানি পানের আগে কোথাও বসে তারপর পানি পান করার পরামর্শ দেয়া হয়। বসে পানি পান করার বিষয়টি অনেকেই কুসংস্কার মনে করেও বাস্তবে তা শরীরের জন্য ক্ষতিকর। তাই সুস্বাস্থ্যের জন্য বসে পানি পানের অভ্যাস করা জরুরী। কারণ, সঠিক নিয়মে পানি পান না করলে শরীরের এই বন্ধুই হয়ে উঠতে পারে শত্রু। এনডিটিভি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিডনিপানিপানি পানস্বাস্থ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হলেন ইলন মাস্ক

জুন ১৩, ২০২৬

৪০ বছর পর ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি ৮৬ ব্যাচের পুনর্মিলনী

জুন ১৩, ২০২৬

মে মাসে সড়ক, রেল ও নৌপথে প্রাণ গেছে ৬৭১ জনের

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের আসামে বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT