চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাঁড় করিয়ে রাখা মধ্যযুগীয় ঘটনা: জাফরুল্লাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ পূর্বাহ্ণ ১০, জুন ২০১৫
বাংলাদেশ
A A

আদালত অবমাননার দায়ে আদালতের ডকে ১ ঘণ্টা দাঁড়িয়ে সাজা ভোগের পর গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, অভিযুক্ত ব্যক্তিদের আদালতে দাঁড় করিয়ে রাখা প্রাগৈতিহাসিক ও মধ্যযুগীয় ঘটনা।

বুধবার তিনি সাংবাদিকদের বলেন, আদালত অবমাননা তখনই হবে, যখন কেউ আদালতের বিরুদ্ধে কুৎসা রটনা করবে, বিচারের প্রক্রিয়াকে বাঁধাগ্রস্থ করবে এবং আদালতকে অসন্মান করবে। কিন্তু আমাকে বিচারপতিরা কোনো জায়গাতেই বলেননি আমি এসব ভঙ্গ করেছি।

দাঁড় করিয়ে রাখা পৃথিবীতে সবচেয়ে অভদ্রজনিত ব্যবহার উল্লেখ করে জাফরুল্লাহ বলেন, অভিযুক্ত ব্যক্তিদের দাঁড় করিয়ে রাখা অর্থহীন, প্রাগৈতিহাসিক এবং মধ্যযুগের ঘটনা। এরপরও তারা দাঁড় করিয়ে রেখেছেন।

নিজের বয়সের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি বয়সের সম্মান ওনাদের কাছে কামনা করি না।

জরিমানার বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান বলেন, আমাকে উচ্চতর আদালতে আপিলের সুযোগ না দিয়ে ওনারা (বিচারপতি) তাড়াতাড়ি চলে গেছেন। কিন্তু আমি জরিমানা দেবো না। উচ্চতর আদালতে আপিল করবো। আপিলে যা হয় দেখা যাবে।

তিনি বলেন, আমি কোথায়ও ভুল করি নি। সমালোচনা আমার গণতান্ত্রিক অধিকার। গণতান্ত্রিক দেশে কথা বলতে পারবো না। অথচ এই দেশের জন্য আমি যুদ্ধ করেছি। সেই দেশের বিষয়ে আমি কথা বলতে পারবো না তা তো হয় না।

Reneta

বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের মামলায় ১৩৫টি প্যারাগ্রাফের কথা উল্লেখ করে জাফরুল্লাহ বলেন, সেখানে ৩১টি প্যারাগ্রাফে বার্গম্যানকে ছোট করা হয়েছে।

দেশে গণতন্ত্রের স্বার্থে আলাপ আলোচনার প্রয়োজন আছে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাইব্যুনালের রায় নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে সাজা দেয় ট্রাইব্যুনাল। এই সাজার নিয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেন জাফরুল্লাহসহ ২৩ জন। এরপর বিবৃতিদাতাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডা. জাফরুল্লাহডেভিড বার্গম্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

শাকিব-প্রীতম মানেই ১০০ মিলিয়ন!

জুলাই ২৪, ২০২৬

হজযাত্রীদের বিমান ভাড়া বাড়িয়ে যেভাবে শতশত কোটি টাকা চলে গেছে বিদেশে

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন-উজবেকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সহযোগিতা সম্প্রসারণের বার্তা

জুলাই ২৪, ২০২৬

মার্কিন দূত সার্জিও গোরের ঢাকা সফর পাল্টে দিতে পারে যুক্তরাষ্ট্র-ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT