চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দর্শক চাহিদা পূরণে ব্যর্থ হই বলে তারাও হল বিমুখ হয়েছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

দর্শকদের আবার হলমুখী করতে ‘গল্প ও চিত্রনাট্য’ নিয়ে গবেষণা করে ছবি বানাতে হবে বলে মনে করেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘আমাদের মধ্যে রাজনৈতিক ক্রাইসিস চলছে। পাশাপাশি সমাজে দুর্নীতি বিরাজমান। রাজনীতি ও দুর্নীতি মিলিয়ে যদি ছবি বানানো যায় তাহলে দর্শক অবশ্যই দেখবে। এসব নিয়ে গবেষণা করে ছবি বানাতে হবে। দর্শক চাহিদা গুরুত্ব দিতে হবে।’

শনিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ক্রিয়েটিভ মিডিয়া ভিশন’ নামে একটি প্রোডাকশন হাউজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, ‘রাজনীতির দিকে মানুষের চাহিদা আছে। এর ক্রাইসিস মানুষ পূরণ করতে পারছে না। এসব দিয়ে মানুষের মনের আশা পূরণ করে চলচ্চিত্র বানালে মানুষ দেখবে।’

‘রাজনীতি ও দুর্নীতিকে উপজীব্য করে চলচ্চিত্র বানালে সেই চলচ্চিত্র চলতে বাধ্য’ উল্লেখ করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘অবশ্যই এসব ছবি মানুষ পছন্দ করবে। দর্শকদের চাহিদা এখন এসবে। তাদের চাহিদা পূরণে ব্যর্থ হই বলে তারাও হল বিমুখ হয়েছে। যারা ছবি বানায় তাদের স্টাডি করা উচিত মানুষ কী চাচ্ছে!’

মানুষের চাওয়া প্রাধান্য দিয়ে চলচ্চিত্র বানালে চলচ্চিত্রের আবেদন কোনোদিন ফুরাবে না বলে মনে করেন ইলিয়াস কাঞ্চন।

তিনি বলেন, ‘সাধারণ মানুষ বিভিন্ন ঘটনায় ভুক্তভোগী হচ্ছে। সবচেয়ে বেশি ভুগছে সমাজের দুর্নীতিতে। এই দুর্নীতি তুলে এনে প্রতিকারগুলো চলচ্চিত্রের মাধ্যমে দেখাতে হবে। সরকারি একজন বড় আমলা আমাকে বলেছেন, এদেশে ১৮ কোটি মানুষ বাস করে। এর মধ্যে যদি ৩-৪কোটি মানুষকে চলচ্চিত্র দেখানো যায় তাহলে চলচ্চিত্র লোকসান করার কোনো জায়গা থাকবে না।’

ইলিয়াস কাঞ্চন বলেন, লন্ডন আমেরিকায় গেলে সবাই ঘোরাঘুরি আর কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু আমি আগে গিয়ে সিনেমা দেখি। আমাদের সিনেমার এই খারাপ অবস্থায় আমরা সকলেই দায়ী। ভুল করেছিলাম সেখান থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত। তবে পাইরেসি যখন এসেছিল তখনকার সরকার আমাদের সাহায্য করলে আজ এই দিন আসতো না।’

Reneta

শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, আমার ‘চাকর’ ছবি দেখে একজন চিঠিতে লিখেছিল, ”আমি বেকার ছিলাম। হতাশায় আত্মহত্যা করতে চেয়েছিলাম। পরে আপনার ‘চাকর’ ছবি দেখে উৎসাহ পেয়েছিলাম। ছবিতে আপনি চাকরের ছেলে হয়ে কষ্ট করে নিজেকে উপরে নিয়ে যেতে পেরেছিলেন। তখন আমিও জেদ করে নিজের ভাগ্যের চাকা ঘুরাই।”

ইলিয়াস কাঞ্চন বলেন, তিনি তার কাজে সাফল্য পেয়ে পরে চিঠি লিখেছিল। সেই চিঠিটা বহুদিন গোছানো ছিল। ছবি বানালে এমন ছবি বানাতে হবে। ‘জীবন থেকে নেয়া’ দেখে মানুষ মুক্তিযুদ্ধে যেতে উৎসাহিত হয়েছিল। বিনোদনের পাশাপাশি ছবিতে এখন বার্তা পৌঁছে দিতে হবে। যারা মাদক নেয় তাদের সেখান থেকে বের করে আনার জন্য ছবি বানাতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলিয়াস কাঞ্চনদর্শকনাটকভিশনলিড বিনোদনশিল্পী সমিতিসভাপতিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ফুটবলের বিরুদ্ধে অর্থপাচার অভিযোগের তদন্তে এফবিআই

জুলাই ৮, ২০২৬

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT