চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণী অভিনেতা হলেও দাপটে বলিউডের সমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ন ১০, এপ্রিল ২০২০
বিনোদন
A A

ভারতীয় সিনেমা বলতেই সবাই ধরে নেন বলিউডের কথা। কিন্তু গত কয়েক বছরে এই ধারণা পাল্টে দিয়েছে দক্ষিণ ভারত। বিশেষ করে তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি। বলিউডের সাথে পাল্লা দিয়ে তারা সিনেমা নির্মাণ করে যাচ্ছে ইন্ডাস্ট্রিগুলো। যা তাদের আঞ্চলিক গণ্ডি পেরিয়ে সারা ভারত সহ বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। কখনো কখনো বলিউডের চেয়ে বেশি দাপট দেখাচ্ছে দক্ষিণ ভারতের ছবিগুলো। আর এসব সম্ভব হচ্ছে প্রভাস, ধানুশ, দুলকার সালমান, আল্লু অর্জুন, মহেশ বাবু থেকে শুরু করে কন্নড় অভিনেতা যশের পায়ে ভর করে। খোদ বলিউডও এখন এসব অভিনেতাকে তাদের ছবিতে পেতে মরিয়া।

যশ
২০১৮ সালে প্রথমবারের মত কন্নড় ছবি ‘কেজিএফ-১’ এ অভিনয় করে দক্ষিণের গণ্ডি পেরিয়ে সর্বভারতীয় অভিনেতায় পরিনত হন যশ। যে ছবিটি তাকে বিশ্বব্যাপী পরিচয় এনে দেয়া ছাড়াও বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে। এক ছবি দিয়েই বলিউডকেও তার দিকে দৃষ্টি ফেরাতে বাধ্য করেন। আগামিতে বলিউডের ছবিতে তাকে দেখা গেলেও বিস্ময়ের কিছু থাকবে না। তবে বর্তমানে ‘কেজিএফ-চ্যাপ্টার দুই’ এর কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি।

প্রভাস
ভারতীয় সিনেমায় নিজেকে ঠিকভাবে তুলে ধরতে দক্ষিণী সুপারস্টার প্রভাসের জন্য আশীর্বাদ ‘বাহুবলী’ ছবিটি। এই ছবি দিয়েই মূলত বলিউডের বক্স অফিসেও বেশ বড়সর ধাক্কা দিয়েছিলেন তিনি। আর এরপরই গেল বছর বলিউড ছবি ‘সাহো’-তে তার এন্ট্রি! শোনা যাচ্ছে, সামনে একাধিক বলিউড ছবিতে দেখা যেতে পারে এই অভিনেতাকে।

আল্লু অর্জুন
দক্ষিণের স্টাইলিশ তারকাদের মধ্যে অন্যতম এক নাম আল্লু অর্জুন। জনপ্রিয় এই অভিনেতা স্টাইলের পাশাপাশি নাচে ও অভিনয়েও দক্ষ।  সুকুমারের পরিচালনায় ‘আরিয়া’ ও ‘আরিয়া টু’ সিনেমায় এই অভিনেতার অভিনয় দর্শকদের মন জয় করেছিলেন। এই অভিনেতার দিকেও চোখ আছে বলিউডের।

ধানুশ
সুপারস্টার ইমেজের না হলেও অভিনেতা হিসেবে পুরো ভারতেই বেশ জনপ্রিয় ধানুশ। আর সেই জনপ্রিয়তায় ভর করেই তাকে নেয়া হয়েছিলো বলিউড ছবি ‘রানঝানা’য়। যেখানে নাছোড়বান্দা এক প্রেমিকের চরিত্রে অভিনয় করেন। ধানুশের বিপরীতে ছবিটিতে অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। দুজনের জুটি দর্শকদের কাছে প্রশংসিত হয়েছিল। এছাড়াও অমিতাভ বচ্চনের সঙ্গে ‘শামিতাভ’ ছবিতেও অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন এই দক্ষিণী তারকা।

দুলকার সালমান
২০১২ সালে ‘সেকেন্ড শো’ ছবিটির মাধ্যমে অভিনয়ে অভিষেক হয়েছিল মালায়ালাম সুপারস্টার দুলকার সালমানের। এরপর চার্লি, কালির মতো বেশকিছু আলোচিত ছবিতে অভিনয় করেন তিনি। পুরো ভারতে ছড়িয়ে যায় তার জনপ্রিয়তা। সোনম কাপুরের বিপরীতে ‘জোয়া ফ্যাক্টর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষিক্ত হন তিনি। ছবিটি প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও বেশ ভাল সাড়া ফেলে।

Reneta

মহেশ বাবু:
দক্ষিণ ভারতের আরেক সুপারস্টার মহেশ বাবু। অ্যাকশনধর্মী ছবির জন্য আগে থেকেই সাড়া ভারতবর্ষে বেশ জনপ্রিয় তিনি। কিন্তু তার অভিনীত সাম্প্রতিক ছবি ‘সারিলেরু নেকাব্বারু’র জন্য বেশ সাড়া পান। ছবিটি বক্স অফিসে ১০০ কোটির মাইলফলকও স্পর্শ করে। এই অভিনেতার দিকে চোখ আছে বলিউডের। -কইমই.কম

Jui  Banner Campaign
ট্যাগ: আল্লু অর্জুনকেজিএফতামিলতেলেগুদুলকারধানুশপ্রভাসমহেশ বাবুযশলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT