চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থ্রিডি প্রিন্টারে তৈরি হলো শিশুর হাত, সেই হাতে বেসবল ব্যাট

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৮:১৮ পূর্বাহ্ণ ৩০, অক্টোবর ২০১৭
অদ্ভুতুড়ে, তথ্যপ্রযুক্তি
A A
থ্রিডি প্রিন্টার

হেইলি ডাওসন, মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডার ৭ বছর বয়সী এই মেয়ের একটি হাত কৃত্রিম, তাও আবার থ্রিডি প্রিন্টারে তৈরি। তবে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো তার এই হাত দিয়েই সে ফার্স্ট পিচে বল ছুড়ে ওয়ার্ল্ড সিরিজ বেসবলের চতুর্থ গেমের সূচনা করেছে।

গতকালের এই ম্যাচটি ছিল লস অ্যাঞ্জেলেস ডজারস এবং হিউস্টন অ্যাস্ট্রোসের মধ্যে।

তার মা জানান, কৃত্রিম হাত নিয়েই হেইলে এখন নিয়মিত খেলার অনুশীলন চালিয়ে যাচ্ছে। এই ম্যাচগুলোকে আলাদাভাবে দেখছেন না বলেও জানান তিনি।

নেভাডার অধিবাসী হেইলি পোল্যান্ড সিনড্রোমে আক্রান্ত। এটি একটি জন্মগত রোগ। এ কারণে তার জন্ম হয়েছিল ডান হাতের তিনটি আঙ্গুল ছাড়াই। এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সে থ্রিডি প্রিন্টারে তৈরি একটি হাত ব্যবহার করে। হাতটি তৈরি করেছেন লাস ভেগাসের ইউনিভার্সিটি অব নেভাডার একদল গবেষক।

থ্রিডি প্রিন্টার

২০১৫ সালে লাস ভেগাসের একটি লিগে প্রথমবারের টসআউট অর্থাৎ বেসবল ছুড়ে খেলার সূচনা করে হেইলে। এরপর থেকে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো লিগেই টসআউট করেছে সে। তার লক্ষ্য হলো মেজর লিগ বেসবলের (এমএলবি) ৩০টি স্টেডিয়ামেই টসআউট করা। লক্ষ্য অর্জনের প্রায় মাঝপথে আছে সে।

Reneta

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বেসবল দলের কাছ থেকে প্রথম হেইলের সম্পর্কে জানতে পারে এমএলবি। গত মাসেই এমএলবীর সবচেয়ে বড় ইভেন্ট ওয়ার্ল্ড সিরিজে পিচের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়।

থ্রিডি প্রিন্টার

সাধারণত কৃত্রিম হাত কিংবা পা বেশ ব্যয়বহুল। এতে খরচ হয় ২৫ হাজার ডলারেরও বেশি। ফলে অনেকেই আগ্রহী হন না। তবে এই সমস্যা সমাধানে কাজ করছে থ্রিডি প্রিন্টিং ইন্ডাস্ট্রির একদল মানুষ। ‘ওপেন হ্যান্ড প্রজেক্ট’ নামের একটি অলাভজনক প্রকল্প চালিয়ে যাচ্ছেন তারা।

থ্রিডি প্রিন্টারের মাধ্যমে এই কৃত্রিম অঙ্গ তৈরির খরচ উল্লেখযোগ্য হারে কমে যায়। এক্ষেত্রে হাত বা পা বেশ সহজলভ্য করার সুযোগ রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থ্রিডি প্রিন্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT