চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থার্টি ফার্স্ট নাইটে জঙ্গিদের অপতৎপরতা ঠেকাতে সতর্ক পুলিশ-গোয়েন্দারা

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
৬:২০ অপরাহ্ন ৩১, ডিসেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

থার্টি ফার্স্ট নাইটে জঙ্গিদের যে কোনো অপতৎপরতা ঠেকাতে রাজধানীতে পুলিশ ও গোয়েন্দাদের সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন কোনো ধরনের নাশকতা ঘটাতে বিন্দুমাত্র সুযোগ দেয়া হবে না জঙ্গিদের।

সকাল থেকেই রাজধানীর গুলশান বনানীতে চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি। বিশেষ বিশেষ এলাকায় নারী গোয়েন্দাদের নজরদারী।

রাত ৮টা থেকে ওই নিরাপত্তা নিচ্ছিদ্র করা হবে গুলশান বনানী বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও আশপাশের এলাকায়। যেতে হবে তল্লাশি পেরিয়ে। অন্য এলাকাগুলোতেও রয়েছে কড়া নিরাপত্তা।

তেজগাঁও অপরাধ বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার বলেন, জঙ্গিরা কোনো একটি ঘটনা ঘটালেও ঘটাতে পারে। তাই পুলিশকে অতিরিক্ত সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এবং জঙ্গিরা যেনো কোনোরকমের সুযোগ না পায়, সেভাবেই আমরা কার্যক্রম পরিচালনা করছি।

থার্টি ফার্স্ট নাইটে রাজধানী থাকবে নিরাপত্তার চাদরে ঢাকা। রাজধানীর গুলশান বনানী এলাকার বাসিন্দাদের রাত আটটার মধ্যে বাড়ি ফিরতে অনুরোধ জানিয়েছে ডিএমপি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ছয়টার পরে বহিরাগত মানুষ ও যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না।  আতশবাজি ও পটকা ফোটানোর উপরে নিষেধাজ্ঞা ছাড়াও, উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ছয়টার পরে বার খোলা রাখা এবং রাত আটটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি।

বিপ্লব কুমার সরকার আরো জানান, নাশকতার জন্য যে ধরনের সামগ্রী যেমন অস্ত্র-গোলাবারুদ সেগুলো যেন কেউ বহন করতে না পারে, সেজন্য আমরা চেকপোস্টগুলো কার্যকরভাবে পরিচালনা করছি। উৎসব উৎযাপনে কেউ যেন নাশকতামূলক ঘটনা ঘটাতে না পারে সেজন্য আমরা সতর্ক আছি।

Reneta

রাজধানী জুড়ে থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে ১০ হাজারেরও বেশি পুলিশ ও গোয়েন্দা। সতর্কাবস্থায় থাকবে স্ট্রাইকিং ফোর্স, বোম্ব জিসপোজাল ইউনিট, আর বিশেষ বাহিনী স্পেশাল উইপন এন্ড ট্যাকটিস সোয়াট।

Jui  Banner Campaign
ট্যাগ: থার্টি ফার্স্ট নাইট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে শিক্ষা: উচ্চাকাঙ্ক্ষী রূপরেখা, বাস্তবতার পরীক্ষা

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ফাইনালে বিধ্বংসী ১৭৫ রানে সূর্যবংশীর তিন রেকর্ড

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে কৃষি ও সুনীল অর্থনীতি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT