থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বাংলাদেশ ও মিয়ানমার থেকে নৌকায় করে বিদেশ পাড়ি জমানো অভিবাসীদের গণকবরের সন্ধান পাওয়া গেছে।থাইল্যান্ডের শঙ্খলা প্রদেশের সাদাও জেলায় ওই গণকবরগুলো পাওয়া যায়।
সাদাও’র এক শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, গণকবরগুলো বাংলাদেশ ও মিয়ানমার থেকে আসা নাগরিকদের। এখন পর্যন্ত ৫০ টির বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ৩০ টির বেশী গণকবরের সন্ধান পাওয়া গেছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বর্তমানে এলাকাটি থাই সেনাবাহিনী, বর্ডার পেট্রোল পুলিশ টহল দিচ্ছে এবং ঘটনাস্থলটি ঘিরে রেখেছে। মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার জন্য মানব পাচারকারীরা থাইল্যান্ডের সীমান্তবর্তী ওই এলাকা ব্যবহার করে থাকে। অভিবাসীদের আটকে রাখা হতো এমন বেশ কিছু পরিত্যাক্ত ক্যাম্পও রয়েছে সেখানে। সূত্র:ডেইলি মেইল







