চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রয়ীর ফেরার অপেক্ষা

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:১৪ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

যে রাস্তা খুঁজে পেয়েছিলেন ২০১৬ সালে, তিনজনই তা হারিয়ে ফেলেছেন ২০১৭তে এসে। ২০১৮ সাল সৌম্য, মোস্তাফিজ, তাসকিনের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ লাল-সবুজের ক্রিকেটের জন্য।

এই তিনজনের ফর্মীহনতায় ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই চিন্তিত। তাদেরই একজন বিকেএসপির সাবেক কোচ নাজমুল আবেদিন ফাহিম।

নতুন বছরে তিন তরুণের আপন ছন্দে ফেরা খুব জরুরি বলে মনে করেন বিকেএসপির সাবেক এই কোচ, ‘মোস্তাফিজকে আমরা কিছুটা হলেও খুঁজে পাইনি। সেটা ইনজুরির কারণে হোক বা অন্য কোনো কারণে হোক। তাসকিনকেও আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে পাইনি। সৌম্যকেও কিছুটা হারিয়েছি। তরুণ খেলোয়াড়দের কাছ থেকে যতটা আশা করেছিলাম ততটা পাইনি। তাদের মধ্যে সম্ভাবনা আছে। তাদের ঘিরে যে আশার জাল বুনছি সেটা হয়তো সত্যি হবে নতুন বছরে।’

নাজমুল আবেদিন মনে করেন সৌম্য-মোস্তাফিজ-তাসকিন নতুন বছরে জ্বলে উঠতে পারলে বাংলাদেশ আরও এক ধাপ উপরে উঠ যাবে, ‘ওরা যদি ভাল খেলতে পারে, বাংলাদেশ টিম খুব তাড়াতাড়ি আরেকটা লেভেলে যেতে পারবে। ওরা কিন্তু ৫-৭-১০ বছরে নিজেদের তৈরি করে এই জায়গায় নিয়ে এসেছে। তাদের কাজে লাগাতে হবে।’

নাজমুল আবেদিন মনে করেন তাদের ফেরার জন্য দলের মাঝে স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ, ‘আমার মনে হয় এজন্য দলের মাঝে স্থিতিশীলতা খুব গুরুত্বপূর্ণ। আমরা একটুতেই খুব অস্থির হয়ে যাই ভেতরে ও বাইরে। এটা দলে স্থিতিশীলতা নষ্ট করে।  এটা সত্যি কথা, অনেকেই ভালো খেলছে আবার অনেকেই খেলছে না। এটা নিয়ে আমরা যত অস্থির হবো দল তত খারাপ খেলবে। দলকে সুযোগটা দেওয়া উচিত। একটা দল ধীরে ধীরে বদলায়। দলের ১১ জনই ভাল খেলে না বা ফর্মে থাকে না। যে ভালো খেলোয়াড় অফ ফর্মে থাকে, সেও কিন্তু আস্তে আস্তে ফর্মে আসে। একটা সময় যখন বেশিরভাগ খেলোয়াড় ফর্মে চলে আসে তখনই ওই দলটা ভালো পারফরম্যান্স করে। যে দলের ড্রেসিংরুমের পরিবেশ যত ভাল, ম্যানেজমেন্ট যত ভাল তারা তত বেশি ওই ধরনের পরিবেশে থাকতে পারে। আর সেটাই কিন্তু  এগিয়ে নেয় ভাল পারফরম্যান্সের দিকে। আশা করবো সেরকম একটা দলে রূপান্তরিত হবো আমরা আর সেটি ২০১৮ সালের মধ্যেই।’

নাজমুল আবেদিন আশা করেন গত কয়েক বছরে দেশ-বিদেশে ভাল খেলার যে অভিজ্ঞতা সেটি সামনের সময়ে ভালোভাবেই কাজে দেবে, ‘আন্তর্জাতিক খেলায় ব্যক্তিগত পারফরম্যান্সের দাম নেই। এজন্য বোঝাপড়া, পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা জরুরি। আমাদের দলে এখন অনেক বৈচিত্র্য। সাহস বেড়েছে, কেন ভাল করতে পারবো না। আমরা এগিয়ে যাচ্ছি। দেশে নিয়মিত ভাল খেলি, বিদেশেও ভাল করতে শুরু করেছি। বিগত কয়েক বছরের দারুণ কিছু অভিজ্ঞতা নিশ্চয়ই সামনে কাজে দেবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম ও যোগ্যতা-অযোগ্যতা কী?

জুলাই ২৪, ২০২৬

৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

জুলাই ২৪, ২০২৬

কৃষি ন্যানোপ্রযুক্তি গবেষণায় যুক্তরাষ্ট্রের সিএইএস’র সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা

জুলাই ২৪, ২০২৬

কয়েক সেন্টিমিটারের ব্যবধান, বড় আক্ষেপ সেনেসির

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT