চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ণ ০৫, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার স্থানীয় সময় সকাল পৌনে ১১টার দিকে কলকাতার রাজভবনে শপথ নেন তিনি।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, বুধবার স্থানীয় সময় সকাল সোয়া দশটার দিকে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে কালীঘাটের বাড়ি থেকে বের হন মমতা। এসময় তিনি বরাবরের মতো সাদা শাড়ি এবং হাওয়াই চপল পরে ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি রাজভবনে পৌঁছান। এরপর রাজ্যপাল জগদীপ ধনখড় মুখ্যমন্ত্রী হিসেবে মমতাকে শপথবাক্য পাঠ করান।

সীমিত পরিসরে এই অনুষ্ঠানে মাত্র ২৫ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। অপরদিকে আগামী ৬ ও ৭ মে শপথ নেবেন নবনির্বাচিত বিধায়করা। তাদেরও রাজ্যপাল জগদীপ ধনখড় শপথ বাক্য পাঠ করাবেন।

গত ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মোট আট দফায় হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটগ্রহণ। বিজেপি যদিও বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচনে বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ২১৩টি আসনে। বিজেপি জয় পেয়েছে ৭৭টিতে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা বাম-কংগ্রেস জোট একেবারেই অস্তিত্বহীন হয়ে পড়েছে।

শপথের পর মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো তার নিজের দপ্তর নবান্নের ১৪তলায় নিজের কক্ষে প্রবেশ করেন। এর আগে নবান্নে কলকাতা পুলিশের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অর্নার।

তবে তৃণমূলের বেশিরভাগ প্রার্থী নির্বাচনে জয়ী হলেও জয় পাননি দলের সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়। নন্দীগ্রাম আসনে বর্তমান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে ১ হাজার ৬২২ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি। তাই আগামী ৬ মাসের মধ্যে তাকে কোন একটি বিধানসভা থেকে জিতে আসতে হবে।

Reneta

প্রসঙ্গত, ২০১১ সালের ১৯ মে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো শপথ পাঠ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ২০১৬ সালে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর শপথ নেন মমতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতের পশ্চিমবঙ্গমমতা বন্দ্যোপাধ্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT