চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুষারের ২৭তম সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যায় বাংলাদেশে তার ধারে কাছে কেউ নেই। মঙ্গলবার বিসিএলের চতুর্থ রাউন্ডে আরও একটি সেঞ্চুরি করে নিজেকে আরেকধাপ উচ্চতায় নিয়ে গেলেন তুষার ইমরান। ৩৪ বছর বয়সী এ ক্রিকেটারের প্রতিযোগিতা এখন কেবল নিজের সঙ্গেই।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজের ২৭ নম্বর সেঞ্চুরি করা তুষার আউট হয়েছেন ১৩০ রানে। ডানহাতির সেঞ্চুরির সুবাদে ইস্ট জোনের বিপক্ষে প্রথম দিন শেষে সাউথ জোনের সংগ্রহ ৭ উইকেটে ২৯৯।

খালেদ আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন নিয়েছেন ‍২টি করে উইকেট। আবু জায়েদ রাহী ও সোহাগ গাজী একটি করে উইকেট নিয়েছেন।

সকালে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই এনামুল হক বিজয়ের উইকেট হারায় সাউথ জোন। ৬ রান করে আফিফ হোসেনের থ্রুতে রানআউট এ ওপেনার। অন্য ওপেনার শাহরিয়ার নাফীসও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ১৭ রান করে খালেদের প্রথম শিকার হন এ বাঁহাতি।

তৃতীয় উইকেটে পরে ১৬৫ রানে জুটি গড়েন ফজলে মাহমুদ ও তুষার ইমরান। ২০৯ রানে মাথায় সোহাগ গাজীকে উইকেট দেন ৮৯ করা ফজলে মাহমুদ।

পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামা সৌম্য সরকার ফেরেন ৬ রান করে। পড়ন্ত বিকেলে আরও দুই উইকেট হারালে ব্যাকফুটে থেকে দিন শেষ করেছে সাউথ জোন। অধিনায়ক নুরুল হাসান সোহান ও দেলোয়ার হোসেন সমান ৪ রান নিয়ে অপরাজিত আছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিএললিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তেহরানে খামেনির জানাজা আজ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে মুষলধারে বৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেবেছিলাম খামেনিকে মানুষ ঘৃণা করে: ট্রাম্প

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কে বস, সেটা নেতানিয়াহু জানেন: ট্রাম্প

জুলাই ৫, ২০২৬

‘হালান্ড বিরোধী পরিকল্পনা’ নিচ্ছেন না আনচেলত্তি

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT