বাংলাদেশ-ভারত সীমান্তচুক্তি বাস্তবায়নের লক্ষ্যে একটি প্রটোকল অনুমোদন করেছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ৬২তম বৈঠকে মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নে ২০১১ সালে স্বাক্ষরিত প্রটোকলে অনুসমর্থন দেয়া হয়। এর ফলে এখন থেকেই তিনবিঘা করিডোর ২৪ ঘণ্টা খোলা থাকবে।
মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইয়া জানান, প্রতিরক্ষা কর্মবিভাগ সর্বাধিনায়ক আইন ২০১৫’র চূড়ান্ত অনুমোদন এবং প্রতিরক্ষা কর্মবিভাগ আইন সংশোধন ২০১৫’রও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এ সংশোধনের মাধ্যমে আইনটি বাংলায় করা হয়েছে।






