চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন মন্ত্রণালয় ইসির অধীনে আনাসহ ইসলামী ফ্রন্টের ১০ প্রস্তাব

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
২:১০ অপরাহ্ন ১০, সেপ্টেম্বর ২০১৭
রাজনীতি
A A
নির্বাচন কমিশন-মন্ত্রণালয়

স্বরাষ্ট্র, সংস্থাপন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে আনাসহ ১০ দফা প্রস্তাব দিয়েছে ইসলামী ফ্রন্ট। রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংলাপে দলটি কমিশনকে এ প্রস্তাব দেয়।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে সকাল ১১টার পর থেকে শুরু হওয়া সংলাপে অংশ নেয় দলটির ১২ জন প্রতিনিধি। সংলাপ শেষে দলের মহাসচিব মাওলানা এম এ মতিন সাংবাদিকদের কাছে তাদের প্রস্তাবের সার-সংক্ষেপ তুলে ধরেন।

প্রস্তাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, নির্বাচন সংশ্লিষ্ট সকল আইন বাংলায় প্রণয়ন, আইনি কাঠামো পর্যালোচনা করে তাতে প্রয়োজনীয় সংস্কার ও সংশোধন আনা, প্রবাসীদের ভোটের সুযোগ নিশ্চিত করা, নির্বাচনী এলাকায় সেনা মোতায়েন এবং ইসির তত্ত্বাবধানে প্রত্যেক নির্বাচনী এলাকায় প্রার্থীদের প্রকাশ্য নির্বাচনী বিতর্কের ব্যবস্থা করা।

রোববার বিকেল তিনটায় ইসলামী আন্দোলন বাংলাদশ-এর সঙ্গে ইসি’র সংলাপ হবে। এছাড়া ১২ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ খেলাফত মজলিস, বিকেলে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসবে কমিশন। ১৪ সেপ্টেম্বর সকালে কল্যাণ পার্টি, বিকেলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ১৭ সেপ্টেম্বর সকালে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, বিকেলে বাংলাদেশ জাতীয় পার্টি, ১৮ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বিকেলে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ২০ সেপ্টেম্বর সকালে গণফ্রন্ট, বিকেলে গণফোরাম, ২১ সেপ্টেম্বর সকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বিকেলে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সঙ্গে ইসির সংলাপ হবে।

তবে বড় দলগুলোর সঙ্গে সংলাপের তারিখ এখনও ঠিক হয়নি।

এর আগে সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপের পর গত ২৪ আগস্ট থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে ইসি। ৪০টি নিবন্ধিত দলের মধ্যে ৩০ আগস্ট পর্যন্ত ৫টি দলের সঙ্গে সংলাপ শেষ করেছে কমিশন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

মিনাব স্কুলে নিহত শিশুদের ছবি নিয়ে পাকিস্তানে আসলেন ইরানের প্রতিনিধিদল

এপ্রিল ১১, ২০২৬

সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিট

এপ্রিল ১১, ২০২৬

কানাডায় বৈশাখী মেলা ও বর্ষবরণ উপলক্ষে সংবাদ সম্মেলন

এপ্রিল ১১, ২০২৬

ওপেনএআই এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বাসভবনে পেট্রল বোমা হামলা

এপ্রিল ১১, ২০২৬

লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT