গত তিন বছরে প্রায় চার কোটি ৬০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ফায়ারফক্স। মজিলার নিজস্ব পাবলিক ডেটা রিপোর্টে উঠে এ তথ্য উঠে এসেছে।
গত কয়েক বছর আগেও ফায়ারফক্সের অবস্থা ছিল ভিন্ন। এক সময়ের জনপ্রিয় এ ব্রাউজার টক্কর দিয়েছে অ্যাপলের সাফারি ও গুগলের ক্রোম ব্রাউজারের সঙ্গে।
২০১৮ সালে ব্রাউজারটির সক্রিয় মাসিক ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ২৪ কোটি ৪০ লাখ। পরবর্তী বছরগুলোতে প্রায় পাঁচ কোটি সক্রিয় ব্যবহারকারী হারিয়েছে ব্রাউজারটি।
এ বছরের দ্বিতীয় প্রান্তিকের হিসেব অনুসারে, ফায়ারফক্সের বর্তমান মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ১৯ কোটি ৮০ লাখ।







